বাংলাদেশের মহিলা ক্রিকেটারকে ৩০ লক্ষ টাকায় ম্যাচ গড়াপেটার প্রস্তাব

লতা মণ্ডলকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিলেন দেশেরই প্রাক্তন মহিলা ক্রিকেটার সোহেলী আক্তার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মেয়েদের ক্রিকেটেও গড়াপেটার ছায়া! দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি টুয়েন্টি বিশ্বকাপ চলার মধ্যেই বাংলাদেশের খেলোয়াড় লতা মণ্ডলকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিলেন দেশেরই প্রাক্তন মহিলা ক্রিকেটার সোহেলী আক্তার। দুজনের কথোপকথনের এক অডিও ক্লিপিংস ইতিমধ্যেই সংবাদমাধ্যমের হাতে পৌঁছেছে। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েই বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের জানান লতা। সঙ্গে সঙ্গেই বিসিবির পক্ষ থেকে বিষয়টি আইসিসির দুর্নীতি দমন কমিশনের গোচরে আনা হয়। ওই অডিও ক্লিপিংস নিয়ে তোলপাড় বাংলাদেশ ক্রিকেট মহল। ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ক্রিকেটার সোহেলী আক্তার। তিনি জানিয়েছেন আকাশ নামে এক জুয়াড়ি তাঁকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকায় চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ লিগের দুটি ম্যাচেই হেরে গিয়েছে বাংলাদেশের মেয়েরা। তার মধ্যেই ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা যাচ্ছে বাংলাদেশের মহিলা দলের ক্রিকেটার লতা মণ্ডলকে ম্যাচ গড়াপেটার বিনিময়ে ২০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন সোহেলী আক্তার। অডিওতে সোহেলিকে বলতে শোনা যায়, ‘ভয় পাওয়ার কিছু নেই। তোমার যখন ইচ্ছা হবে ফিক্সিং করবে। যখন চাইবে না, করবে না। কোন ম্যাচে ফিক্সিং করবে, সেটা তোমার ব্যাপার। ধরো তুমি একটা ম্যাচে ভাল খেললে। তাহলে পরের ম্যাচে ফিক্সিং করতে পারো। তুমি স্টাম্প-আউট বা হিট উইকেট হতে পারো। যদি ২০-৩০ লক্ষের বিনিময়ে হিট উইকেট হতে অসুবিধা থাকে, তবে ৫ লাখ টাকার বিনিময়ে স্টাম্প-আউট হতে পারো। তোমার যদি এটা কম মনে হয়, তবে বলতে পারো। আমি ভাইয়ার সঙ্গে কথা বলব। মনে রেখো, এটা কথাটা শুধু তোমার-আমার মধ্যে থাকবে।’

জবাবে লতা স্পষ্ট জানিয়ে দেন যে, ‘আমি এ সবের মধ্যে নেই। তুমি আমাকে এগুলো বলো না। এগুলো আমাকে দিয়ে কখনও হবে না। আমাকে এসব বলো না, প্লিজ।’ প্রস্তাব পাওয়ার পরেই দেরি না করে বিসিবিকে পুরো বিষয়টি জানিয়ে দেন লতা।

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব