আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন সাকিব আল হাসান

সাকিব না খেললেও লিটন দাস অবশ্য আইপিএলে খেলবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি আইপিএলে কেকেআরের জার্সি গায়ে খেলতে নাও দেখা যেতে পারে  বাংলাদেশের টি টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) টিম ম্যানেজমেন্টের অনুরোধে সাড়া দিয়ে সরে দাঁড়াচ্ছেন তিনি। যদিও এ বিষয়ে সাকিব আল হাসান ও কেকেআরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সাকিব সরে দাঁড়ালেও আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট খেলেই কেকেআর শিবিরে যোগ দিচ্ছেন বাংলাদেশি ব্যাটার তথা উইকেটরক্ষক লিটন দাস।

চলতি আইপিএলের নিলামে প্রথমে কোনও দলই নেয়নি সাকিবকে। পরে অবশ্য কেকেআর এক কোটি টাকার বিনিময়ে দলে নেয় বিশ্বের অন্যতম অলরাউন্ডারকে। কিন্তু গত মাসখানেক ধরেই সাকিব ও লিটন দাসের আইপিএল খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দেয়। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের হয়ে খেলা থাকলে আইপিএলের হয়ে খেলতে পারবেন না সাকিব-লিটনরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থাকার জন্য কেকেআরের হয়ে প্রথম থেকে খেলার ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুধু তাই নয়, আইপিএল চলাকালীনই আগামী মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। ৩ মে ইংল্যান্ডে পৌঁছনোর কথা সাকিবদের। সিরিজ শেষ হবে ১৪ মে। ফলে ওই সময়ে আইপিএল খেলতে পারবেন না সাকিব-লিটনরা। সূত্রের খবর, প্রতিযোগিতার শুরু এবং শেষের দিকে বাংলাদেশের দুই খেলোয়াড়কে না পাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে শুরু করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তাই সাকিব ও লিটনকে অনুরোধ জানানো হয়েছে,  যদি তাঁরা না খেলেন তাহলে বিকল্প হিসেবে অন্য বিদেশি ক্রিকেটার নিতে পারে। ওই অনুরোধ মেনে নিয়েছেন টাইগারদের টি টুয়েন্টি অধিনায়ক।

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ