টসে জিতে ব্যাটিং বাংলাদেশের, প্রথম একাদশে তিন পরিবর্তন

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের মরণ-বাঁচন ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে যে দল খেলেছিল সেই দলের তিন জনকে বাদ দেওয়া হয়েছে। তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী বাদ পড়েছেন। প্রথমবার অভিষেক ঘটছে শামীম পাটোয়ারির। দলে ফিরেছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। প্রথম ৫ ওভারে টাইগাররা সংগ্রহ করেছেন ৩৩ রান।  

লাহোরের পিচে সাধারণত ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পান। অর্থা‍ৎ প্রচুর রান ওঠে। তবে রবিবার বোলাররাও বাড়তি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। প্রথমে ব্যাট করে আফগানিস্তানের সামনে রানের পাহাড় দাঁড় করানো লক্ষ্য বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক। আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী জানিয়েছেন, প্রথম ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবছেন না। অল্প রানে বাংলাদেশকে বেঁধে রাখাই লক্ষ্য।  

বাংলাদেশ : মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদী, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, কারিম জিনাত, রশিদ খান, ফজল হক ফারুকী ও মুজিব উর রহমান।

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা