সুব্রত ভট্টাচার্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি:  শহর কলকাতাতে এবার প্রতারণার শিকার হলেন প্রাক্তন জাতীয় ফুটবলার সুব্রত ভট্টাচার্য। পার্ক স্ট্রিট সংলগ্ন একটি বে-সরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছিল প্রাক্তন ফুটবলারের। সেখান থেকেই প্রায় ১৬ লক্ষ টাকার মতো উধাও হয়েছে বলে জানান তিনি। এবং এই ঘটনায় রীতিমত হতাশ সুব্রত।

সোমবার বিকেলে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ময়দানের প্রিয় বাবুল বলেন, গত চার-পাঁচ দিন আগে আমিম ব্যাঙ্কে যাই আমার ব্যালেন্স চেক করার জন্য। তখনই জানতে পারি যে আমার অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। কি করে এই ধরণের ঘটনা ঘটল আমি কিছুতেই বুঝতে পারছি না। তবে তাঁর মোবাইলে কোনও এসএমএস আসেনি বলেই জানান তিনি। তবে কি করে প্রাক্তন ফুটবলারের অ্যাকাউন্ট থেকে এতগুলি টাকা উধাও হয়ে গেল তা নিয়ে ধোঁয়াসা রয়েই যাচ্ছে।

এর পরই থানায় অভিযোগও দায়ের করেছেন প্রাক্তন ফুটবলার। ব্যাঙ্ক কর্তৃপক্ষ অবশ্য গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুব্রত ভট্টাচার্যকে। সূত্রের খবর, গোটা ঘটনাটি যত্ন সহকারে দেখছে পার্কস্ট্রিট থানার পুলিশ আধিকারিকরাও। এখন দেখা যাক কবে কিনারা হয় এই কেসের।

প্রসঙ্গত, সুব্রত ভট্টাচার্য নিজে একজন ব্যাঙ্ক কর্মচারী ছিলেন। তিনি চাকরি করতেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। ব্যাঙ্কের খুঁটিনাটি বিষয়ে তাঁর ভালোই জানা। কাজেই এমন কাজ তিনি জ্ঞানত অবস্থায় করবেন না যাতে তাঁকে এইরকম সর্বশান্ত হতে হয়।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা