ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টাইগারদের ঘোষিত দলে ঠাঁই হল না লিটন দাসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম ও নাহিদ রানা। চোটের কারণে দলে জায়গা পাননি টি টোয়েন্টির অধিনায়ক লিটন দাস। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম। দলে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে।

তিনটি একদিনের ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী শনিবার ১৮ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পরের দুটি ম্যাচ হবে ২১ ও ২৩ অক্টোবর।। সব ম্যাচগুলি হবে ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একদিনের সিরিজ শেষে দুই দলই টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ওই ম্যাচগুলি হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

আফগানিস্তানের বিরুদ্ধে ডাবল হোয়াইটওয়াশ হওয়ায় চাপে রয়েছে টাইগাররা। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করেছেন নির্বাচকরা। আফগানিস্তানের বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্সের কারণে বাদ দেওয়া হয়েছে  মোহাম্মদ নাঈম ও নাহিদ রানাকে। দুজনেই অবশ্য রশিদ খানদের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলেছিলেন। দলে ফিরে আসা সৌম্য সরকার এ বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন।  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড নিচে দেওয়া হল-

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির