জিওকে টেক্কা , বিনা পয়সা এশিয়া কাপ ও বিশ্বকাপ দেখাবে হটস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল হটস্টার। আসন্ন এশিয়া কাপ ও ভারতে আয়োজিত একদিনের বিশ্বকাপ ক্রিকেট মোবাইলে বিনা পয়সায় দেখা যাবে বলে ঘোষণা করল তারা।

৫০ কোটি মোবাইল গ্রাহক এবার এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন বিনা পয়সায়। এবার এই সুযোগ তাঁদের সামনে এনে দিল হটস্টার।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল এতদিন বিনা পয়সায় ক্রিকেটপ্রেমীরা যাতে দেখতে পান তার ব্যবস্থা করেছিল মুকেশ আম্বানির সংস্থা জিও সিনেমা। এবং তারফলে তাদের ফলোয়াড় সংখ্যা যথেষ্টই বৃদ্ধি পেয়েছিল। এবার জিওর সঙ্গে টেক্কা দিতে আসরে নামল হটস্টার। তাদের এই সিদ্ধান্ত যে মুকেশ আম্বানির সংস্থাকে বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন করে দিল তা বলাই বাহুল্য।

এই বিষয়ে হটস্টারের প্রধান শ্রীজিত সিভানন্দন জানান, হটস্টার এশিয়া কাপ ও ক্রিকেটের বিশ্বকাপ বিনা পয়সায় দেখানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ক্রিকেটপ্রেমী মানুষেরা অনেক উপকৃত হবেন। পাশাপাশি আমাদের ফলোয়াড় সংখ্যাও বাড়বে। এবং আমরা আশা করবো গ্রাহকরা আমাদের এই কাজে সর্বতোভাবে সাহায্য করবেন।

প্রসঙ্গত, রিলায়েন্স ভায়োকম১৮ আইপিএল-এর ডিজিটাল রাইটস-এর সত্ত্ব ২০২৩ থেকে ২০২৭ অবধি ২.৯ বিলিয়ন ডলারের মাধ্যমে কিনে রেখেছে। যা এর আগে ডিজনির ছিল। জিও সিনেমাতে আইপিএল ফ্রি দেখা গেলেও ডিজনি ও হটস্টার পয়সা দিয়ে গ্রাহকদের দেখতে হত।

ইতিমধ্যে জিও সিনেমা এইচবিও ব্রস ডিসকোভারির সঙ্গে যুক্ত হওয়ার ফলে গ্রাহকরা আর বিনা পয়সায় জিও সিনেমা দেখার সুযোগ পাবেন না। আর সেই সুযোগে হটস্টারের এই সিদ্ধান্ত ভারতের বাজারে জিও সিনেমাকে একটা বিশাল ধাক্কা দিল তা বলা যেতেই পারে।

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ