চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আফগানদের বিরুদ্ধে বড় রানের টার্গেটের লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেই আবার ফের ব্যাট হাতে নামতে হল বাংলাদেশকে। প্রথম ইনিংসে ৩৮২ রান করে  অল আউট হয়ে যায় টাইগার বাহিনী। তারপর ব্যাট করতে নামে আফগানিস্তান। কিন্তু তারা মাত্র ১৪৬ রান করে অল আউট হয়ে যায়। ফলে ফের ব্যাট করতে নামতে হয় বাংলাদেশকে।

দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই ব্যাট করতে নামেন আফগানিস্তান ব্যাটাররা। কিন্তু হলে কি হবে বাংলাদেশ বোলারদের দাপটে তাঁরা প্রায় ধরাশায়ী হয়ে পড়েন খেলার শুরু থেকেই। লাঞ্চের আগেই তিন-তিনজন ব্যাটাসম্যান ফিরে যান। দলের রান তখনও ৫০ পূর্ণ হয়নি। তবুও এই অবস্থায় দলকে টেনে তোলার চেষ্টা করেন আব্দুল মালিক ও আসফার জায়াই। একজন ৩৫ ও অন্যজন ৩৬ রান করেন। মূলত এই দুই ব্যাটারের দৌলতেই ১৫০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয় আফগানরা।

আরও জানতে পড়ুন: চিনের কাণ্ড, মেসির হাত থেকে বাদ আঙুল

মীরপুরের পীচ প্রথম দিকে ব্যাটারদের সহায়তা করলেও, আফগানদের ব্যাটিংয়ের সময় এই পিচ থেকেই বোলাররা সুবিধা পেতে থাকেন। বাংলাদেশের হাতে বল হাতে আফগানিস্তানকে একাই শেষ করে দিলেন এবাদত হোসেন। মাত্র ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৭ রান দিয়ে চার উইকেট দখল করেন তিনি। সফিউল ইসলাম ২টি, তাইজুল ২টি ও মেহদি হাসান ২টি উইকেট ঝুলিতে পোড়েন।

এরপরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৩৪ রান করেছে ১ উইকেট হারিয়ে। প্রথম ইনিংসে দূরন্ত খেলা মাহমদুল হাসান জয় দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেন। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ এগিয়ে রয়েছে ৩৭০ রানে। এখন দেখা যাক কত তাড়াতাড়ি বিশাল টার্গেট তুলে আফগানদের ফের ব্যাট করতে পাঠান লিটন দাসরা।

Published by:

Share Link:

More Releted News:

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ