ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ব্যর্থতার কারণে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানের নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ(Bismah Maroof)। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

এবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের গ্রুপস্তর থেকে বিদায় নেয় পাকিস্তান।গ্রুপপর্বে চতুর্থ স্থানে থেকে এ বারে বিদায় নেয় সেদেশের নারী ক্রিকেট টিমটি। একমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ী হয় নারী ক্রিকেট টিম। নিজে ভালো খেলতে পারলেও দলকে নিয়ে সাফল্য ছুঁতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছেন বিসমাহ মারুফ। অধিনায়ক পদ থেকে সরে গেলেও দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছন বাঁহাতি অলরাউন্ডার।

টুইটারে পদত্যাগের কথা ঘোষণা করে বিসমাহ মারুফ লিখেছেন, ‘জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার থেকে বড় সম্মান আমার কাছে কিছু নেই। আমার মনে হয়েছে, এটিই পরিবর্তনের সেরা সময়। তুলনায় কম বয়সের কোনো ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি আরও লেখেন, নতুন অধিনায়ক সবসময় আমার সাহায্য ও পরামর্শ পাবে। দলকেও যতটা সম্ভব ততটাই সাহায্য করব। উল্লেখ্য ২০১৩ সালে প্রথম অধিনায়ক হিসাবে দায়িত্ব পান বিসমাহ। এরপর ২০১৬ সালে সানা মীরের পরিবর্তে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। বিসমাহ মারুফের নেতৃত্বে পাকিস্তানের নারী ক্রিকেট দল ৩৪ ওয়ানডে এবং ৬২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো