প্যারোলে মুক্তি পেলেন বান্ধবীকে খুনে সাজাপ্রাপ্ত ‘ব্লেড রানার’ অস্কার পিস্টোরিয়াস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ সাত বছর পর প্যারোলে মুক্তি পেলেন দক্ষিণ আফ্রিকার প্রতিবন্ধী দৌড়বিদ তথা ‘ব্লেড রানার’  হিসেবে পরিচিত অস্কার পিস্টোরিয়াসে।  কারা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সংশোধনমূলক পরিষেবা বিভাগ (ডিপার্টমেন্ট) অস্কার পিস্টোরিয়াসকে প্যারোলে মুক্তি দিয়েছে। যা ৫ই জানুয়ারি ২০২৪ সাল থেকে কার্যকর হবে।

পাশাপাশি আরও জানান হয়েছে, ২০২৯ সালের ডিসেম্বরে তার সাজার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত একজন মনিটরিং কর্মকর্তা তার উপর নজর রাখবেন। শুধু তাই নয় পিস্টোরিয়াস যদি নিজের ঠিকানা বদল করতে চান তখনও সেই মনিটরিং কর্মকর্তাকে জানাতে হবে। তাঁর অনুমতি পেলেই পিস্টোরিয়াস সকল কাজকর্ম করতে পারবেন।

উল্লেখ্য, দুই পা বিহীন পিস্টোরিয়াস ধাতব পা লাগিয়ে ২০১২ সালে লন্ডন অলিম্পিকের ৪০০ মিটারে দৌড়েছিলেন। সেই থেকে গোটা বিশ্ব তাঁকে চেনে ‘ব্লেড রানার’ হিসেবে। ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবসে পিস্টোরিয়াসের বাড়িতে তারই গুলিতে খুন হন তার বান্ধবী ফ্যাশন মডেল রিভা স্টিনক্যাম্প। পিস্টোরিয়াসের ছোড়া গুলি স্টিনক্যাম্পের মাথা, বাহু আর নিতম্বে লাগে। পরে বাথরুম থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। যদিও আদালতে মামলার শুনানিতে বান্ধবীকে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ বার বার অস্বীকার করেছিলেন পিস্টোরিয়াস। তাঁর দাবি ছিল, ‘বাড়িতে কেউ ঢুকেছে ভেবে আত্মরক্ষার জন্য তিনি গুলি করেছিলেন। আর তাতেই বাথরুমে থাকা স্টিনক্যাম্পের মৃত্যু হয়। এটা ইচ্ছাকৃত হত্যাকাণ্ড ছিল না।’ স্টিনক্যাম্পকে ‘পরিকল্পিতভাবে’ হত্যার অভিযোগ প্রমাণিত না হলেও অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে ২০১৪ সালের অক্টোবরে পিস্টোরিয়াসকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত।

ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা সরকার। ২০১৬ সালে সুপ্রিম কোর্ট রায়ে জানায়, ‘ইচ্ছাকৃতভাবেই বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুন করেছেন পিস্টোরিয়াস।’ ১৩ বছর ৫ মাসের সাজা দেওয়া হয়। তবে গত নভেম্বর মাসে  একটি প্যারোল বোর্ড  সিদ্ধান্ত নিয়েছিল যে অর্ধেকেরও বেশি সময় জেলে ছিলেন পিস্টোরিয়াস। তাই তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া যেতে পারে। তাই দীর্ঘ সাত বছর পর প্যারোলে মুক্তি পেলেন ‘ব্লেড রানার’  হিসেবে পরিচিত অস্কার পিস্টোরিয়াসে।   

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের