অনুমতি না পাওয়ায় বিপিএল না খেলেই দেশে ফিরলেন পাক ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার স্বপ্ন জলাঞ্জলি দিয়েই দেশে ফিরে যেতে হলো পাক ক্রিকেটার মহম্মদ হারিসকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনুমতি না দেওয়ায় তাঁকে খেলানোর পরিকল্পনা বাদ দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রবিবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে হারিসকে ছেড়ে দেওয়া কথা জানানো হয়েছে। রাতের বিমানেই পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত কয়েক বছর ধরেই চুটিয়ে খেলছেন পাক ক্রিকেটাররা। চলতি বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন ফাহিম আশরাফ। ফরচুন বরিশালের জার্সিতে খেলছেন শোয়েব মালিক ও মোহাম্মদ ইমরান। রংপুর রাইডার্সের প্রথম ম্যাচের একাদশে ছিলেন সালমান ইরশাদ।  শিগগিরই বিপিএলে যোগ দিচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুবরা। এর মধ্যে বাবর রংপুর রাইডার্স এবং রিজওয়ান কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলবেন। সাইম খেলবেন দুর্দান্ত ঢাকার হয়ে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনাপত্তি পত্র না দেওয়া সত্বেও গত ১৯ জানুয়ারির আগেই বিপিএল খেলতে বাংলাদেশে এসেছিলেন মহম্মদ হারিস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আনুশীলনেও যোগ দিয়েছিলেন। আশা করেছিলেন, পিসিবি অনাপত্তি পত্র দেবে। কিন্তু পিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মহম্মদ হারিসকে বিপিএলে খেলার অনুমতি দেওয়া হবে না। কেননা, বোর্ডের সঙ্গে তাঁর যে চুক্তি হয়েছে তাতে বছরে দুটি ফ্র্যাঞ্চাইজি খেলতে পারবেন তিনি। ইতিমধ্যেই  সেই দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ফেলেছেন। একই কারণে ফখর জামান, ইফতিখার আহমেদেরও খেলার অনুমতি দেওয়া হয়নি।

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন