আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের বাছাই পর্বে শুভ সূচনা ব্রাজিলের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে সোমবার (১০ মার্চ) রাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই দলের মহিলা ক্রিকেট দলের মধ্যে চরম আত্মবিশ্বাস থাকলেও শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে। কার্যত আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করেছিল ব্রাজিল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ব্রাজিল মহিলা ক্রিকেট দল।নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে মাত্র ৬৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো।জবাবে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারেই মাত্র ৪৪ রানে মুখ থুবড়ে পড়ে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পক্ষে গালান ও লোয়োই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।এই জয়ে ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টে ব্রাজিল বেশ শক্তপোক্ত অবস্থানে রয়েছে। কানাডা, আমেরিকা,আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে আয়োজিত এই অঞ্চলের বাছাইপর্ব থেকে শীর্ষ দলটি যাবে গ্লোবাল রাউন্ডে। যা নিয়ে খুশিতে ডগমগ ব্রাজিল মহিলা ক্রিকেট দল। তাদের সামনে এখন বড় সুযোগের হাতছানি।

ব্রাজিলের নিকোল মন্তেইরো ৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।আর্জেন্টিনার দুই ওপেনারের রানই দলটির ইনিংসে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ।এর আগে ব্যাট হাতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো। শুরুটা অবশ্য ভালোই করেছিল আর্জেন্টাইনরা। দুই ওপেনার আলবের্তিনা গালান(৯)ও মালেনা লোয়ো(১০)দলকে এনে দেন ২২ রানের উদ্বোধনী জুটি। কিন্তু এরপরই ব্রাজিলীয় বোলারদের দাপটে একের পর এক উইকেট হারায় তারা। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নিকোল মন্তেইরো। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট নিয়ে তিনি হয়ে যান ম্যাচসেরা।ব্রাজিল-আর্জেন্টিনা আবার মুখোমুখি হবে ১৭ মার্চ।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব