প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি:  জীবনের নতুন ইনিংস শুরু করলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার  ক্যামরন গ্রিন (Cameron Green) । দীর্ঘদিনের প্রেমিকা এমিলি রেডউডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কেকেআরের টিমের এই সদস্য। জানা গিয়েছে গত ৪ সেপ্টেম্বর পার্থের কোটেস্লো সিভিক সেন্টার গ্রাউন্ডে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের পর নিজেদের বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নব দম্পতি। ছবিগুলি প্রকাশ্যে আসতেই তা ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। নব দম্পতি ভাসছেন শুভেচ্ছার বন্যায়। 

জানা গিয়েছে,  প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন ক্যামেরন ও এমিলি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইয়ালিংআপে তাঁদের বাগদান সম্পন্ন হয়। এবার সেই সম্পর্কই পেল পরিণতি। বিয়ের অনুষ্ঠানে কালো স্যুটে ক্যামেরনকে দেখা যায়, অন্যদিকে সাদা গাউনে নজর কাড়েন এমিলি। অনুষ্ঠান শেষে পরিবার ও বন্ধুদের ফুল ছিটিয়ে নবদম্পতিকে স্বাগত জানানোর ছবিও সামনে এসেছে। এমিলি পেশায় একজন ডায়েটিশিয়ান এবং বর্তমানে তিনি পিএইচডি করছেন। তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ক্রিকেট মহল থেকেও শুভেচ্ছার বন্যা বয়ে  গিয়েছে। উসমান খোয়াজার স্ত্রী রাচেল এবং অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার আলানা কিং-সহ অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। 

 

View this post on Instagram

 

অন্যদিকে, ক্রিকেটের  ময়দানেও  সম্প্রতি দুর্দান্ত ছন্দে ছিলেন ক্যামেরন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯২ বলে শতরান করেন তিনি। পাশাপাশি IPL-এ তাঁকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সব মিলিয়ে বেশ ভালই সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। 

 

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

টানা পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, চোখ বুলিয়ে নিন

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গুর আক্রমণ, ‘হটস্পট’ বেছে বেছে নজরদারি স্বাস্থ্য দফতরের

আদিবাসী কুড়মি সমাজের পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার