চেয়ারম্যান চেতন শর্মাই, নয়া নির্বাচকমণ্ডলী ঘোষণা বোর্ডের

শনিবার বিকেলে বিসিসিআইয়ের পক্ষ থেকে নয়া নির্বাচকমণ্ডলীর নাম ঘোষণা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জল্পনার অবসান। ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান পদে থেকে গেলেন চেতন শর্মা। বাকি চার নির্বাচক হলেন শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা এবং শ্রীধরন শরৎ। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ নয়া নির্বাচকমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেছেন।

টি টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে সিনিয়র টিমের নির্বাচকদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। গত ১৮ নভেম্বর আচমকা নিজস্ব ওয়েবসাইট ও টুইটার হ্যান্ডলে জাতীয় নির্বাচক চেয়ে বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়, পুরুষ ক্রিকেট দলের জন্যে পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনও ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না। দেশের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা, বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ১০টি এক দিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটাররা আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর সময়সীমা শেষ হয়েছিল গত ২৮ নভেম্বর।

নতুন নির্বাচকমণ্ডলী বেছে নেওয়ার জন্য প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রার নেতৃত্বে তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির বাকি দুই সদস্য হলেন সুলক্ষণা নায়েক ও যতীন পারাঞ্জপে। নির্বাচক হওয়ার আর্জি জানিয়ে প্রায় ৬০০ আবেদনপত্র জমা পড়েছিল। জমা পড়া আবেদন ঝাড়াই বাছাই করে ১১ জনের তালিকা তৈরি করা হয়। ওই ১১ জনের ইন্টারভিউ নেয় ক্রিকেট উপদেষ্টা কমিটি। ১১ জনের মধ্য থেকে পাঁচ জনের নামের তালিকা বিসিসিআইয়ের কাছে পেশ করা হয়। বোর্ড সূত্রে জানা গিয়েছে, নয়া নির্বাচকমণ্ডলী নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য দল বাছাইয়ের পাশাপাশি টি টুয়েন্টি ফরম্যাটে নয়া অধিনায়ক বেছে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে।

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো