চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক কুস্তিগির। কয়েক মুহূর্তের মধ্যে যে প্রাণ দিতে হবে তা ভুলেও ভাবেননি তিনি। পথ আটকে প্রথমে চোখে ছোড়া হয় গুঁড়ো লঙ্কা। তারপর বাইক থেকে পড়তেই ঘিরে ধরে  কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপ দেওয়ার অভিযোগ উঠেছে  একদল দুষ্কৃতির বিরুদ্ধে।  উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে নৃশংস হামলায় প্রাণ গিয়েছে ৩৫ বছরের কুস্তিগির ব্রহ্মানন্দ যাদবের। নির্বাচনী বিবাদকে কেন্দ্র করেই এই হামলা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঘটনার ভয়াবহতায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।  

ঘটনাটি ঘটেছে সন্ত কবীর নগরের খলিলাবাদ এলাকার ভাগঠান তথা গোসাইপুর গ্রামে। সূত্রের খবর,  ব্রহ্মানন্দ গবাদি পশুর জন্য খাবার কিনতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার পাশে কয়েকজন হামলাকারী আগে থেকেই ওত পেতে ছিল। পরিবারের অভিযোগ, ব্রহ্মানন্দ ঘটনাস্থলে পৌঁছতেই হামলাকারীরা আচমকা তাঁর চোখে গুঁড়ো লঙ্কা ছুড়ে দেয়। চোখে লঙ্কা পড়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান। এরপরই হামলাকারীরা তাঁকে ঘিরে ধরে টাঙ্গি ও কুড়ুল দিয়ে পরপর আঘাত করতে শুরু করে। পাশাপাশি গুলিও চালানো হয় বলে অভিযোগ।  পরিবারের দাবি, রাকেশ, বলীরাম, অজয়, কারিয়া, অভিমন্যু, মনসিংহ, ছাথির এবং আরও সাত-আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি কাস্তে ও কুড়াল দিয়ে তার ওপর হামলা চালায় এবং গুলি চালায়। হামলা ঠেকাতে এগিয়ে আসা ব্রহ্মানন্দের ভাইয়ের দিকেও গুলি চালানোর অভিযোগ উঠেছে। তিনি দূর থেকে গোটা ঘটনার ভিডিও করেন। 

আরও পড়ুন: গর্ভাবস্থায় এক্স-রে করলে কি শিশুর ক্ষতি হয়? কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি, জানুন

গুরুতর আহত অবস্থায় ব্রহ্মানন্দকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। এরপর ক্ষুব্ধ পরিবারের সদস্যরা খলিলাবাদ বাইপাসে দেহ রেখে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরে অবরোধ ওঠে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে