মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালালেন মিচেল মার্শ। অসি ক্রিকেটারের দুরন্ত শতরানের দৌলতে  বৃহস্পতিবার (৭ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০৯ রান তুলল লখনউ সুপার জায়ান্টস।

লখনউয়ের একানা স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন লখনউয়ের ওপেনার মিচেল মার্শ। অন্যদিকে তৃতীয় ওভারের তৃতীয় বলে আর্শিন কুলকার্নির ক্যাচ ফস্কান ভুবনেশ্বর কুমার। তখন ব্যক্তিগত ছয় রানে ব্যাট করছিলেন বেঙ্গালুরুর ওপেনার। এক প্রান্ত আগলে রাখেন আর্শিন। অন্যপ্রান্তে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন মার্শ। মাত্র ২৬ বলেই ওপেনিং জুটিতে ৫০ রান যোগ হয়। তাণ্ডব চালিয়ে ছয়টি ছক্কা আর তিনটি চারের সাহায্যে মাত্র ২০ বলেই ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন মার্শ। পাওয়ার প্লে’তে লখনউয়ের রান দাঁড়ায় বিনা উইকেটে ৬৮। নবম ওভারের সময়ে আচমকাই ঝেঁপে বৃষ্টি আসে। ফলে খেলা বন্ধ রাখতে হয়। ওই সময় লখনউয়ের রান ছিল বিনা উইকেটে ৯৫। বৃষ্টি বন্ধ হলে ফের খেলা শুরু হয়। দশম ওভারে বল করতে এসে আর্শিন কুলকার্নিকে (২৩ বলে ১৭) ফিরিয়ে ৯৫ রানের পার্টনারশিপ ভাঙেন ক্রুণাল পাণ্ড্য।

এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ১০.২ ওভারে দলকে ১০০ রানের গণ্ডি টপকে দেন মার্শ ও নিকোলাস পুরান। আরসিবির বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে মনোবল ভাঙার চেষ্টা চালিয়ে যান মার্শ। ১৪তম ওভারে রোমারিও শেফার্ডের বলে বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৪৯ বলেই শতরান তুলে নেন তিনি। ১৪ ওভার শেষে লখনউয়ের রান দাঁড়ায় ১৪৫। ফের বৃষ্টির জন্য বন্ধ করে দিতে হয় খেলা। খানিকক্ষণ বাদে ম্যাচ শুরু হয়। বৃষ্টির জন্য এক ওভার কমে যায়। ১৭তম ওভারে মার্কেট (৫৬ বলে ১১১) সাজঘরে ফেরান জল হেজেলউড।                  চার নম্বরে নেমেই মারমুখী মেজাজে খেলতে শুরু করেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। তাঁকে যোগ্য সঙ্গত করেন পুরান। ১৯তম ওভারে পুরানকে (২৩ বলে ৩৮) আউট করেন রাসিখ সালাম। শেষ পর্যন্ত আগ্রাসী মেজাজে খেলে দলকে ২০৯ রানে পৌঁছে দেন পন্থ। তিনি ১০ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে