মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ব্যাট হাতে ঝড় তুললেন দুই অসি ক্রিকেটার জস ইংলিস ও মিচেল মার্শ। তাঁদের ব্যাটিং তাণ্ডবে ভর করে মঙ্গলবার (১৯ মে) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ২২০ রান তুলল লখনউ সুপার জায়ান্টস। ফলে প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকা খানিকটা হলেও চ্যালেঞ্জের হয়ে দাঁড়াল যশস্বী জয়সোয়ালদের কাছে।

এদিন জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে টস জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠান রাজস্থানের অধিনায়ক যশস্বী জয়সোয়াল। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করে দেন জস ইংলিস। সতীর্থ মিচেল মার্শকে নিয়ে মাত্র ২১ বলেই দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। রাজস্থানের কোনও বোলারকেই রেয়াত করেন লখনউয়ের দুই ওপেনার। পাওয়ার প্লে শেষে লখনউয়ের রান দাঁড়ায় বিনা উইকেটে ৮৩। বিশাল তিনটি ছক্কার সাহায্যে ২৩ বলেই ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ইংলিস। ৮ ওভারেই ১০০ রানের গণ্ডি টপকে যায় লখনউ। শেষ পর্যন্ত নবম ওভারে বল করতে এসে ইংলিসের (২৯ বলে ৬০) তাণ্ডব থামান যশ পুঞ্জ।

এর পর মিচেল মার্শ ও নিকোলাস পুরান জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ইংলিস থাকাকালীন খানিকটা খোলসের মধ্যে ছিলেন মার্শ। তবে স্বদেশীয় ফিরতেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ১২.১ ওভারে দেড়শো রানের গণ্ডি ছাড়িয়ে যায় লখনউ। তবে পরের বলেই ডোনোভান ফেরেইরার তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন পুরান (১১ বলে ১৬)। তবে তাতে খুব একটা অসুবিধা হয়নি লখনউয়ের। মিচেল মার্শ ও অধিনায়ক ঋষভ পন্থ তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন। ১৭.৫ ওভারেই দলকে ২০০ রানের গণ্ডি ছাড়িয়ে নিয়ে যান। ভালই খেলছিলেন ঋষভ। শেষ ওভারের প্রথম বলে অহেতুক ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে আউট হয়ে যান। সাজঘরে ফেরার আগে করেন ২৩ বলে ৩৫ রান। চতুর্থ বলে রান মেরে শতরানের আশা জাগিয়েছিলেন মার্শ। তবে পরের বলেই রান আউট হয়ে যান। সাজঘরে ফেরার আগে করেন ৫৬ বলে ৯৫ রান। খেলতে নেমে প্রথম বলেই রান আউট হয়ে যান আয়ুষ বাদোনি। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ২২০ রান তোলে লখনউ। রাজস্থানের হয়ে যশ পুঞ্জ ৩৫ রানে দুই উইকেট নিয়েছেন।

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন