চিন্নাস্বামীতে ঈশান ঝড়, RCB-কে ২০২ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: প্রাথমিক ধাক্কা সামলে ঈশান কিশানের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাল সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার (২৮ মার্চ) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছে কাব্যা মারানের দল।

টস জিতে এদিন প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে কাব্যা মারানের দল। তৃতীয় ওভারে জোড়া ধাক্কা দেন জ্যাকব ডাফি। প্রথমে ফেরান অভিষেক শর্মাকে (৭ রান)। শেষ বলে ফিরিয়ে দেন অন্য ওপেনার ট্র্যাভিস হেডকে (১১)। নিজের পরের ওভারে চার নম্বরে নামা নীতীশ কুমার রেড্ডিকে (১) সাজঘরের পথ দেখান ড্যাফি। ২৯ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের সন্মুখীন হয় হায়দরাবাদ। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন ঈশান কিশান ও হাইনরিখ ক্লাসেন। দুজনে পাল্টা মারের পথে হেঁটে বেঙ্গালুরুর বোলারদের লাইন-লেংথ নষ্ট করে দেন। প্রথম পাওয়ার প্লে শেষে হায়দরাবাদের রান দাঁড়ায় তিন উইকেটে ৪৯।

মাত্র ২৮ বলেই অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন ঈশান ও ক্লাসেন। ছয়টি চার ও দুটি ছক্কার সাহায্যে মাত্র ২৭ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঈশান। ১১.৩ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায় হায়দরাবাদ। ১৪তম ওভারে বল করতে এসে ক্লাসেনকে (২২ বলে ৩১) ফিরিয়ে ৯৭ রানের পার্টনারশিপ ভাঙেন রোমারিও শেফার্ড। এর পরেই খানিকটা ধস নামে হায়দরাবাদের ব্যাটিংয়ে। ১৫তম ওভারে সলিল অরোরাকে (৯) ফেরান সুযশ শর্মা। সবাই যখন ধরে নিয়েছিলেন চলতি আইপিএলে প্রথম শতরান করার নজির গড়তে চলেছেন ঈশান, ঠিক তখনই হায়দরাবাদের বিপজ্জনক ব্যাটারকে (৮০) ফেরান অভিনন্দন সিংহ। হর্ষল দুবে (৩) এবং হর্ষল পটেলরা(০) ব্যাট হাতে চরম ব্যর্থ হলেও খুনে মেজাজে ব্যাট করতে থাকেন অনিকেত ভার্মা। তাঁর সহজ ক্যাচ মিস করেন বিরাট কোহলি। তার মূল্যও চোকাতে হয় আরসিবিকে। জীবন ফিরে পেয়ে বিধ্বংসী হয়ে ওঠেন অনিকেত। ১৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২০১ রান তোলে হায়দরাবাদ। ডেভিড পাইন (৬) ও জয়দেব উনাদকট (২) অপরাজিত থাকেন। আরসিবির হয়ে জ্যাকব ড্যাফি ২২ রানে তিনটি ও রোমারিও শেফার্ড ৫৪ রানে তিনটি উইকেট নিয়েছেন।

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা