🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

বোর্ডের বার্ষিক চুক্তিতে পতন রোহিত-কোহলির, নেমে গেলেন বি গ্রেডে

নিজস্ব প্রতিনিধি: ভারতের দুই মহারথী ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে পুরোপুরি ব্যাট-গ্লাভস তুলে রাখার বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিসিসিআইয়ের তরফে  আগামী মরসুমের বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় রোহিত শর্মা এবং বিরাট কোহলির পতন হয়েছে। আগের বছর চুক্তিতে তাঁরা ছিলেন এ+ বিভাগে। এ বার সেখানে দুই মহারথীর ঠাঁই হয়েছে গ্রেড বি-তে। গ্রেড এ+ বিভাগে থাকার সুবাদে তাঁরা বছরে পেতেন সাত কোটি টাকা। এবার পাবেন মাত্র তিন কোটি টাকা।

চলতি বছর বোর্ডের তরফে ‘এ+’ বিভাগ তুলে দেওয়া হয়েছে। পরিবর্তে এ, বি, সি-এই তিন বিভাগ রাখা হয়েছে। এই তিন বিভাগে থাকা ক্রিকেটারেরা বছরে বোর্ডের থেকে পাবেন যথাক্রমে পাঁচ, তিন এবং এক কোটি টাকা করে। মহিলাদের চুক্তিতে এই অঙ্ক যথাক্রমে ৫০ লক্ষ, ৩০ লক্ষ এবং ১০ লক্ষ। যাঁরা মূলত তিনটি ফরম্যাটেই খেলেন, তাঁদের গ্রেড এ-তে রাখা হয়েছে। তালিকায় ঠাঁই পেয়েছেন তিন জন। তাঁরা হলেন শুভমন গিল, যশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। গ্রেড বি-তে মূলত স্থান পেয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, কেএল রাহুলের মতো ক্রিকেটারেরা। ওয়াশিংটন সুন্দর গ্রেড সি থেকে গ্রেড বি-তে উঠে এসেছেন। শ্রেয়স আয়ার গ্রেড বি-তে ফিরে এসেছেন। বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর জাতীয় দলের হয়ে খেলেননি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে তুখোড় ফর্মে থাকা ঈশান কিশন বোর্ডের বার্ষিক চুক্তিতে জায়গা পাননি। মহিলা ক্রিকেটারদের মধ্যে চারজনকে সর্বোচ্চ বিভাগে রাখা হয়েছে। গ্রেড বি-তেও রয়েছেন চার ক্রিকেটার। গ্রেড সি-তে রয়েছেন ১৩ জন ক্রিকেটার। এক নজরে দেখে নেওয়া যাক চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা-

পুরুষ বিভাগ

গ্রেড এ: শুভমন গিল, যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।

গ্রেড বি:  রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, এবং শ্রেয়স আয়ার।

গ্রেড সি: অক্ষর পটেল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, শিবম দুবে, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতীশ রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিশ্নোই এবং রুতুরাজ গায়কোয়াড়।

মহিলা বিভাগ

গ্রেড এ: হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজ এবং দীপ্তি শর্মা।

গ্রেড বি‌: রেণুকা ঠাকুর, শেফালি বর্মা, রিচা ঘোষ এবং স্নেহ রানা।

গ্রেড সি: রাধা যাদব, আমনজ্যোত কৌর, প্রতীকা রাওয়াল, ক্রান্তি গৌড়, উমা ছেত্রী, অরুন্ধতী রেড্ডি, শ্রী চরণী, যস্তিকা ভাটিয়া, হরলীন দেওল, কাশ্বী গৌতম, জি কমলিনী, বৈষ্ণবী শর্মা এবং তেজল হাসনবিশ।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন, এবার জন্মভূমির বিরুদ্ধেই খেলবেন এহসান

শীতকালীন অলিম্পিক্সে ‘ধুরন্ধর’ এর গানে নাচলেন রুশ স্কেটার

বিশ্বকাপে প্রথম জয় নেদারল্যান্ডসের, নামিবিয়াকে হারিয়ে রান রেটে পাকিস্তানকে টেক্কা ডাচেদের

যৌন হেনস্তার প্রতিবাদ করায় নিষিদ্ধ বাংলাদেশের সেরা শুটার

বিশ্বকাপ চলাকালীন ভারতীয় খেলোয়াড়দের পরিবারের সঙ্গে থাকা নিষিদ্ধ করল বিসিসিআই

বিশ্বকাপ না খেলার জন্য শাস্তি নয়, বাংলাদেশকে পুরস্কৃত করছে জয় শাহের আইসিসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ