বিশ্বকাপ চলাকালীন ভারতীয় খেলোয়াড়দের পরিবারের সঙ্গে থাকা নিষিদ্ধ করল বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপে খেলা শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে সূর্যকুমার যাদব এবং তার দলের পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। তবে সেই বাধা কাটিয়ে জয়ী হয়েছে মেন ইন ব্লু। আগামী ম্যাচ রয়েছে নামবিয়ার বিপক্ষে। তবে সেই খেলা শুরু হওয়ার আগে ব্যক্তিগতভাবে খেলোয়াড়রা বড় ধাক্কার সম্মুখীন হতে চলেছেন। বিসিসিআই টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের পরিবারের সদস্যদের দলের সঙ্গে থাকতে নিষেধ করেছে।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিসিসিআই-এর কাছে জানতে চেয়েছিল খেলোয়াড়দের স্ত্রী এবং বাগদত্তারা দলের সঙ্গে ভ্রমণ করতে এবং থাকতে পারবেন কিনা। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে যে, পরিবার খেলোয়াড়দের সাথে থাকবে না। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, যদি খেলোয়াড়দের পরিবারের কেউ থাকতে চায় তবে তারা আলাদা ব্যবস্থা করতে পারে।

আরও পড়ুন: বিশ্বকাপ না খেলার জন্য শাস্তি নয়, বাংলাদেশকে পুরস্কৃত করছে জয় শাহের আইসিসি

তবে পরিবারের সদস্যদের থাকার উপর নিষেধাজ্ঞা জারি করা কোনও নতুন ঘটনা নয়। বর্ডার-গাভাস্কার ট্রফি সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের পরাজয়ের পর বিসিসিআই একাধিক নির্দেশিকা জারি করে। এই সংশোধিত নীতির অধীনে, খেলোয়াড়দের সর্বোচ্চ ১৪ দিনের জন্য স্ত্রী বা পরিবারের সদস্যদের সাথে থাকার অনুমতি দেওয়া হয়েছে, যদি বিদেশ সফর ৪৫ দিনের বেশি সময় ধরে হয় তাহলে। কোভিড মহামারী চলাকালীন খেলোয়াড়দের পুরো সফর জুড়ে তাদের পরিবারের সদস্যদের সাথে থাকার অনুমতি দেওয়া হলেও, গত বছরের অস্ট্রেলিয়া সফরের পর এই নিয়মগুলি আরও কঠোর করা হয়েছিল। গত বারের চ্যাম্পিয়নরা বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল এবং সেই সময়ে তাঁদের পরিবারের সদস্যদের দলের  সঙ্গে থাকতে দেওয়া হয়নি। 

 

সূর্যের বুধের নক্ষত্রে প্রবেশ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

বারান্দাতেই সবজি চাষ করছেন? জানেন এই ৭ ভুল করলে নষ্ট হতে পারে বাগান

বাড়িতে পায়রা বাসা শুভ নাকি অশুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?