আয়ারল্যান্ডকে জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্য দিল বুমরারা

Share:

নিজস্ব প্রতিনিধি: রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং-এই ত্রয়ীর দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচে ভদ্রস্থ ইনিংস গড়ল টিম ইন্ডিয়া। নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছ বুমরা বাহিনী। অর্থা‍ৎ সিরিজে সমতা ফেরাতে হলে পল স্টার-লিংদের ১৮৬ রান তুলতে হবে।

বৃষ্টির কারণে প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় পেয়েছিল বুমরা বাহিনী। ফলে রবিবার দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান আয়ারল্যান্ড অধিনায়ক। ভালই শুরু করেছিলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু চতুর্থ ওভারে যশস্বীকে (১৮) সাজঘরে ফেরত পাটিয়ে প্রথম ধাক্কা দেন ক্রেইগ ইয়াং। তিন বল বাদে তিলক ভার্মাকে (১) ফেরান ব্যারি ম্যাকার্থি। দ্রুত দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় ভারতীয় শিবির। সেই চাপ কাটিয়ে উঠতে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন রুতুরাজ ও সঞ্জু স্যামসন। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ৪৯ বলে ৭১ রান যোগ করেন। ১১.১ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া।

১৩তম ওভারে এসে সঞ্জুকে (২৬ বলে ৪০) ফিরিয়ে জুটি ভাঙেন বেঞ্জামিন হোয়াইট। পাঁচ নম্বরে ব্যাট করতে এসেই খুনে মেজাজে ব্যাটিং করতে থাকেন রিঙ্কু সিং। দেখেশুনে খেলে ৩৯ বলে নিজের জীবনের দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করেন রুতুরাজ। তবে অর্ধশতরান করার পরেই ব্যারি ম্যাকার্থির বলে ফিরে যান। ৪৩ বলে ৫৮ রান করেন রুতুরাজ। পঞ্চম উইকেটে রিঙ্কু ও শিভম দুবে ঝোড়ো ব্যাটিং করেন। ২১ বলে ৩৮ রান করে মার্ক আডায়ারের বলে ফিরে যান রিঙ্কু। শেষ পর্যন্ত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে ভারত। আয়ারল্যান্ডের পক্ষে ব্যারি ম্যাকার্থি ৩৬ রানে দুই উইকেট নেন।

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য