টি-টোয়েন্টিতে গেইলের অবিস্মরণীয় রেকর্ড ভাঙা লক্ষ্য বৈভবের

Share:

নিজস্ব প্রতিনিধি: রেকর্ড ভাঙা আর নতুন রেকর্ড গড়া ১৫ বছরের বৈভব সূর্যবংশীর কাছে  কঠিন কাজ নয়। বিশ্বের দাপুটে বোলাররাও বৈভবকে বল করতে দুবার ভাবেন। ভারতের এই বিস্ময় বালকের প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট বিশ্ব। সেই তরুণ তুর্কির এবার নজর পড়েছে ক্রিস গেইলের রেকর্ডের দিকে। করেছেন বিরাট ঘোষণা। জানিয়েছেন, টি-টোয়েন্টিতে কোন লক্ষ্য স্থির করেছেন তিনি। 

বৈভব সূর্যবংশী জুনিয়র ক্রিকেট ও আইপিএলে যেভাবে দাপট দেখাচ্ছেন তাতে অনেকেই বলছেন এই যুবক অনেকদূর যাবেন। তবে প্রতিটা ক্রিকেটারের নিজেরও কিছু লক্ষ্য  থাকে। বৈভব এবার এক অসাধারণ লক্ষ্য স্থির করেছেন। জানিয়েছেন তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুটি শতরান করতে চান। মাত্র ১৫ বছর বয়সে সূর্যবংশী ক্রিস গেইলের অপরাজিত ১৭৫ রানের ইনিংসটিকে ছাড়িয়ে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসেবে রেকর্ড হয়ে আছে। গেইল ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে সেই ঐতিহাসিক ইনিংসটি খেলেছিলেন। এই রেকর্ডটি এক দশকেরও বেশি সময় ধরে অক্ষুণ্ণ রয়েছে।

‘দ্য সুইচ’-এর সর্বশেষ পর্বে কেভিন পিটারসেনের সঙ্গে কথা বলার সময়, এই তরুণ স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ইতিহাস গড়ার লক্ষ্য স্থির করেছেন।  সূর্যবংশী পিটারসেনকে তাঁর ইউটিউব শো-তে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, “আমি টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চাই। আমি যেকোনো ম্যাচে ২০ ওভার খেললে অবশ্যই ওই রেকর্ডটা ভাঙব।’ অনেকেই বলছেন, বৈভব সূর্যবংশী ইতিমধ্যেই বেশ কয়েকটি বিধ্বংসী ইনিংস খেলেছেন তাই এই লক্ষ্য অর্জন করতে তাঁর বেশি সময় লাগবে না।  বৈভব এর আগে বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে ১৯০ রান করেছিলেন এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও ১৭৫ রান করেছিলেন। টি-টোয়েন্টিতে তার বর্তমান সর্বোচ্চ স্কোর ১৪৪। 

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

বিরুষ্কার দেখানো পথে হাঁটলেন ভিকি-ক্যাটরিনা, ছেলের ছবি তুলতে নিষেধ পাপারাজ্জিদের

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

প্রেম যে কাঁঠালের…! ১৪ বছরের কিশোরের প্রেমে হাবুডুবু ৪০ বছর বয়সী চার সন্তানের জননী

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

তামিলনাড়ুতে মহিলাদের নিরাপত্তা ও যৌন অপরাধ দমনে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী বিজয়ের

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

টি-টোয়েন্টিতে গেইলের অবিস্মরণীয় রেকর্ড ভাঙা লক্ষ্য বৈভবের

নবান্নের কড়া নির্দেশের পরই নতুন হোল্ডিং সেন্টারে তিন অনুপ্রবেশকারী, লালগোলায় আলোড়ন

একের পর এক পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফা, দায়িত্বে প্রশাসকরা