জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

বাগদানের ছয় মাস পরে ক্রিকেটার পৃথ্বী শ-এর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ইনফ্লুয়েন্সার-মডেল আকৃতি আগরওয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পরে ক্রিকেটার পৃথ্বী শ-এর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ইনফ্লুয়েন্সার-মডেল আকৃতি আগরওয়াল। মাস কয়েক ধরেই তাঁদের সম্পর্কের টানাপড়েন নিয়ে ভক্তমহলে চর্চা চলছে। বিষয়টা আরও উস্কে দিয়েছিল আকৃতির কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট। গত ৮ মার্চ জমকালোভাবে বাগদান সম্পন্ন করেন পৃথ্বী-আকৃতি। বাগদানের পর তাঁরা বিদেশে বেড়াতে যান।

সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন। যেখানে তাঁদেরকে অত্যন্ত সুখী দেখাচ্ছিল। কিন্তু কিছুদিন আগেই খবর আসে যে, পৃথ্বী আকৃতির সঙ্গে প্রতারণা করছেন। কিন্তু আকৃতি এই সমস্ত গুজব উড়িয়ে দিয়েছিলেন। বেশ কিছু রহস্যময় পোস্টও শেয়ার করেছিলেন। যেখানে জানিয়ে দিয়েছিলেন যে, এগুলির সঙ্গে তাঁদের সম্পর্কের কোনও যোগসূত্র নেই। কিন্তু এবার সত্যি সত্যি পৃথ্বীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন আকৃতি।

 

 

View this post on Instagram

 

A post shared by AKRITI AGARWAL (@akritiagarwal7)

ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্টে লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমি এবং আমার হবু বর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর একসঙ্গে থাকছি না। কারণ ভবিষ্যতের জন্য আমাদের লক্ষ্য ভিন্ন। আমাদের এই সিদ্ধান্ত নিতেই হত। তবে আমরা একে অপরকে চিরকাল শ্রদ্ধা করব। তবে বাগদানের পর আমাদের মনে হচ্ছে, আমরা একে অপরের জন্য উপযুক্ত নই। তাই বর্তমান দায়িত্ব এবং পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই কঠিন সময়ে আমি সকলের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি। দয়া করে আমাদের সিদ্ধান্ত নিয়ে জল্পনা-কল্পনা করা থেকে বিরত থাকুন, অযথা মনগড়া গল্প তৈরি করবেন না।’ এর আগে অভিযোগ উঠেছিল যে, বাগদানের চার মাস পর পৃথ্বী আকৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এরপরেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন আকৃতি। যদিও পোস্টে পৃথ্বীর বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি আকৃতি। যাই হোক, বিচ্ছেদের ব্যাপারে এখনও মুখ খোলেননি পৃথ্বী।

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা