৮৮ বছরের বন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন মাহি

Share:

নিজস্ব প্রতিনিধি:  তিনি মহেন্দ্র সিং ধোনি। বর্তমানে আইপিএল খেললেও প্রফেশনাল ক্রিকেটকে অনেকদিন আগেই আলবিদা জানিয়েছেন তিনি।তবুও তাঁর ভক্তের সংখ্যা একটু ছেদ পড়েনি। এমনটাই দাবি তাঁর ভক্তদের।তাঁরা দাবি করেন, আট থেকে আশি সকলেই মাহির ভক্তের তালিকায় রয়েছেন।

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে তাঁর ভক্তরা ভালোবেসে ডাকেন ‘থালা’ বলে। ভক্তরা যেমন তাঁকে গুরুত্ব দেন, ভালোবাসেন, ঠিক তেমনি ভক্তদের ভালোবাসাকে কখনও ফেরান না ধোনি। তা না হলে বছর ৮৮-র এক ভক্তর দাবি রাখতে তাঁর বাড়িতেই ছুটে গেলেন চেন্নাই অধিনায়ক।

ধোনির ভক্ত কে জানেন। এই ভক্তটি হলেন দক্ষিণী অভিনেত্রী খুশবু সুন্দরের শ্বাশুড়ি। মাহির সঙ্গে তাঁর তোলা বেশ কিছু ছবি খুশবু সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন। এবং সেখানে তিনি লেখেন, নায়ক কখনও তৈরি হয় না। নায়করা পৃথিবীতে জন্মগ্রহণ করেই আসেন। আর ধোনি সেটা প্রমাণ করেছেন। ওঁর আন্তরিকতায় আমি সত্যিই অভিভূত। মাহি আমার বছর ৮৮-র শ্বাশুড়ির সঙ্গে দেখা করেছে। মাহি তুমি আরও অনেক বছর সুস্থ থেকো ও ভালো থেকো। ইতিমধ্যেই খুশবুর পোস্ট করা এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এং এই ছবি ভাইরাল হওয়ার পরই শুধু ধোনি ভক্তরাই নন, অনেকেই ধোনির এই বন্ধুত্ব বজায় রাখাকে বাহবা দিয়েছেন।

উল্লেখ্য, চলতি আইপিএল-এ ধোনির দলের অবস্থা খুব একটা ভালো নয়। গত ম্যাচে সঞ্জু স্যামসনের বিরুদ্ধে ১৭ বলে ৩২ রান করেও দলকে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখাতে পারেননি ধোনি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা