দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি: ২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলায় মারা গিয়েছেন ২৬ পর্যটক। যাঁদের মধ্যে একজন পণি চালক ছিলেন। পরে এই হত্যাকাণ্ডের দায়ভার নেয় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করের ছায়াসঙ্গি দ্য রেজিস্ট্যান্ট। এর পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আলগা হতে শুরু করে ভারতের। এরপর ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তানের ৯ টি জঙ্গিঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেয় ভারত। যাতে বিশাল সফলতা পেয়েছে ভারত। এরপর ভারত-পাকিস্থানের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হলেও মাত্র ৪ দিনেই তা দমে যায়। এরপর থেকেই পাকিস্তানের সবকিছুর উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। পাক তারকাদের নিষিদ্ধ করা হয়েছে, এমনকী তাঁদের সোশ্যাল মিডিয়া আইডিও নিষিদ্ধ করা হয়েছে।

এমন আবহে আজ ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচও বাতিল করেছে WCL। পাশাপাশি যাঁরা পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছিল তাদের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছে আয়োজকরা। পাকিস্তানের সঙ্গে খেলতে আপত্তি জানিয়ে আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রা। যার মধ্যে রয়েছেন হরভজন সিংহও। কিন্তু এবার তাঁকে নিয়ে আরেকটি বিতর্ক উঠল। ভারত-পাক ম্যাচ বাতিলের আবহে বার্মিংহামের লাল কেলা নামে একটি পাকিস্তানি রেস্তোরাঁয় ঢুকতে দেখা গেল হরভজন সিংহকে, সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। কারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করেছেন যে, হরভজন বার্মিংহামের যে রেস্তোরাঁয় খেতে গিয়ে ছিলেন, সেটি একটি পাকিস্তানি খাবারের দোকান।

 

 

View this post on Instagram

 

A post shared by Lal Qela (@lalqela)

এরপরেই খবরে আসে, পহেলগাঁও হামলার পর হরভজন সিংহ WCL ম্যাচটি বয়কট করেছেন। খেলা নিয়ে চলমান উত্তেজনা এবং মতবিরোধের কারণে শেষ পর্যন্ত খেলাটি বাতিল করা হয়। কিন্তু পাকিস্তানি খাবারের দোকানে অভিজ্ঞ অফ-স্পিনারের ভিডিওটি মোটেও ভাল চোখে দেখেন নি ভক্তরা। WCL সিরিজের অংশ হিসেবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচটি। কিন্তু খেলোয়াড় এবং স্পনসরদের চাপের কারণে হঠাৎ করে বাতিল করা হয় ম্যাচটি। আর যে পাকিস্তানের জন্যে হরভজন WCL থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলেন, সেই পাকিস্তানি রেস্তোরাঁয় গিয়ে তিনি খেয়ে এলেন, এতেই ভক্তদের আপত্তি। এদিন যুবরাজ সিংয়ের নেতৃত্বে ইন্ডিয়া চ্যাম্পিয়নস দলে ছিলেন শিখর ধাওয়ান, হরভজন সিং, সুরেশ রায়না, ইউসুফ এবং ইরফান পাঠান, রবিন উথাপ্পা এবং বরুণ অ্যারনরা। কিন্তু “বিদ্যমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির” কথা উল্লেখ করে ধাওয়ান-সহ বেশ কয়েকজন খেলোয়াড় প্রকাশ্যে ম্যাচ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিলেন। তাতেই ম্যাচটি বাতিল করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ