‘কেন বাদ, কেউ জানায়নি’, নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিহারি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয় সিনিয়র ক্রিকেট দল গঠন নিয়ে নির্বাচকদের লাগাতার নিশানা করে চলেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটাররা। সুনীল গাভাস্কর থেকে হরভজন সিং- মুখ খুলে নির্বাচকদের  বাছাই প্রক্রিয়াকে নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার মুখ খুললেন ভারতীয় দল থেকে বাদ যাওয়া তরুণ খেলোয়াড় হনুমা বিহারি। কেন দল থেকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে নির্বাচকদের পক্ষ থেকে কেউ তাঁকে কিছু জানাননি বলে জানিয়েছেন প্রাক্তন মিডল অর্ডার ব্যাটার।

২৯ বছর বয়সী তরুণ ক্রিকেটার দেশের হয়ে মোট ১৬টি টেস্ট খেলেছেন। শেষ বারের মতো দলে ছিলেন গত বছরের জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে। বার্মিংহামে মাঠেও নেমেছিলেন। ওই টেস্টের পরেই আচমকা দল থেকে বাদ গিয়েছিলেন মিডল অর্ডার ব্যাটার। কেন বাদ দেওয়া হল, তা জানেনই না বিহারি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে প্রাক্তন টেস্ট ক্রিকেটার হতাশার সুরে বলেছেন, ‘কেন বাদ গেলাম, সত্যিই জানিনা। কেন আচমকা বাদ দেওয়া হল, তা জানানোর প্রয়োজন বোধ করেননি কেউ। যাতে আমি নিজেকে শোধরাতে পারি। জীবনে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই এতটা পথ এসেছি। ভারতীয় দল থেকে কেন বাদ গেলাম, আদৌ আর কোনও দিন ফিরব কিনা, তা নিয়ে আর মাথা ঘামাতে চাই না। ঘরোয়া বা অন্য প্রতিযোগিতাগুলিতে খেলে যেতে চাই।’

বুধবার থেকেই ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামছে ভারত। আর ওই ম্যাচে নতুন ওপেনিং জুটি দেখতে চলেছেন ভারতীয় সমর্থকরা। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামতে চলেছেন ২১ বছর বয়সী যশস্বী জয়সোয়াল। জীবনের প্রথম টেস্ট ম্যাচে তরুণ ভারতীয় ব্যাটার জ্বলে উঠতে পারেন কিনা, সে দিকে নজর ক্রিকেট মহলের।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা