এক সপ্তাহের মধ্যেই বদলা, ছোটদের ডার্বি জিতল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি : মাত্র ছয় দিনের মধ্যেই বদলা। গত সোমবার মোহনবাগানের কাছে হার মানতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এক সপ্তাহও পেরোয়নি। রবিবার সেই হারেরই বদলা নিয়ে নিল লাল হলুদ শিবিরের খুদে খেলোয়াড়রা। ২-০ গোলে সবুজ-মেরুন শিবিরকে হারিয়ে দিল তারা।

রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলের খুদে খেলোয়াড়রা। এদিন খেলার শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। প্রথমার্ধে গোল করেও রেফারির ভুলে গোল পায়নি লাল হলুদ শিবির। এরপরও হাল ছাড়েনি সায়ন-শ্যামলরা। তারপর দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এক গোলে এগিয়ে যাওয়ার পরই আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়ে যায় লাল-হলুদ শিবিরের খেলোয়াড়দের মধ্যে। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় গোলটি করে দলে আরও এগিয়ে্ দেন শ্যামল বেসরা। সবুজ মেরুন শিবির অবশ্য অনেক চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেনি।

উল্লেখ্য, এর আগে গত সোমবার ইস্টবেঙ্গলকে পাঁচ গোল দিয়েছিল সবুজ মেরুন শিবিরের খেলোয়াড়রা। সেই ম্যাচে অবশ্য মোহনবাগান খেলোয়াড়দের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি লাল হলুদ শিবিরের খেলোয়াড়রা।

 

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর