ভোটের জেরে পিছিয়ে গিয়েছিল, অবশেষে প্রকাশ্যে ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বির দিনক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার জেরে বদলে গেল আইএসএলের বহুল প্রতীক্ষিত কলকাতা ডার্বির দিনক্ষণ। আগে ঠিক ছিল, আগামী ৩ মে আইএসএলে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তবে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ওই ম্যাচের ঠিক পরের দিন অর্থাৎ ৪ মে পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। ফলে ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই কারণেই শেষ পর্যন্ত ডার্বির দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৫ মার্চ নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পর থেকেই আলোচনায় উঠে আসে ডার্বির নিরাপত্তা প্রসঙ্গ। ফল ঘোষণার ঠিক আগে এত বড় ম্যাচ আয়োজন করতে গেলে পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশাসনিক স্তরে সংশয় দেখা দেয়। ফলে ৩ মে কলকাতা ডার্বি আয়োজন কার্যত অসম্ভব হয়ে ওঠে। এই পরিস্থিতিতে দুইটি সম্ভাবনা সামনে আসে-একটি হলো ম্যাচ অন্য রাজ্যে সরিয়ে নেওয়া, আর দ্বিতীয়টি হলো ম্যাচের দিন পরিবর্তন করা। শেষ পর্যন্ত আইএসএলের সূচি তৈরিতে যুক্ত ক্লাব প্রতিনিধিরা আলোচনা করে দ্বিতীয় পথই বেছে নেন। সিদ্ধান্ত হয়, ডার্বি কলকাতাতেই হবে, তবে নতুন দিনে।

জানা গিয়েছে, আগামী ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ ম্যাচ। সেদিন সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে খেলা। একই দিনে কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান ও মুম্বই সিটি এফসির ম্যাচও রয়েছে, যদিও সেই ম্যাচের দিন পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগেও নির্বাচনের কারণে সূচি বদলাতে হয়েছে আইএসএলের কয়েকটি ম্যাচের। প্রশাসনিক কারণেই ম্যাচগুলির সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ