ভেলসাও-এর বিরুদ্ধে বড় জয় লাল-হলুদের জুনিয়রদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলিত বছরের রিলায়েন্স ফাউন্ডেশন লিগে রবিবার বড় ব্যবধানে জয় পেল ইমামি ইস্টবেঙ্গল।ভেলসাও স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবকে ৭-২ গোলে হারাল লেসলি ক্লডিয়াস স্মরণীর শতাব্দী প্রাচীন ক্লাবটি।

রবিবার ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ার কৌশল নিয়েছিল লাল-হলুদের ফুটবলাররা। ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় ইমামি ইস্টবেঙ্গলকে প্রথম গোল করে এগিয়ে দেন মহম্মদ রোসাল পিপি।

এরপর ১২ মিনিটের পর ফের জিসিন টিক্কার গোলে এগিয়ে যায় লাল-হলুদ বাহিনী। তবে এই গোলের চার মিনিটের মাথায় ভালসো স্পোর্টস ক্লাবের হয়ে ব্যবধান কমান ক্লাইমেক্স। বিরতি অবধি ম্যাচের ফল থাকে ২-১।

বিরতির পর লাল-হলুদের আক্রমণের তেজ আরও বাড়তে থাকে। আর তাতেই আরও দিশেহারা হয়ে পড়েন ভেলসাও-এর খেলোয়াড়রা। ক্রমাগত আক্রমণের ফলস্বরূপ লাল-হলুদ বাহিনীর ফুটবলররা আরও ব্যবধান বাড়াতে শুরু করেন। ইমামি ইস্টবেঙ্গলের হয়ে এরপর স্কোরশিটে নাম তুলতে থাকেন কুশ ছেত্রী, দীপ সাহা এবং রূপম রায়।

আরও জানতে পড়ুন: পাথিয়ারানা শ্রীলঙ্কার ভবিষ্যতের তারকা বললেন ধোনি

পর পর এতগুলি গোল খেয়ে কার্যত ম্যাচ থেকে হারিয়ে যায় ভেলসাও। ম্যাচের একদম শেষ লগ্নে এসে পেনাল্টি পায় ভেলসাও। এবং তা থেকে আরও একটি গোল করে ব্যবধান কমান সারিও।

এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে ইমামি ইস্টবেঙ্গল এই গ্রুপ থেকে রইল দ্বিতীয় স্থানে। তাদের সংগ্রহ ৪ ম্যাচে ৯ পয়েন্ট।

বড় ব্যবধানে ম্যাচ জেতায় খুশি কোচ থেকে ফুটবলার সকলেই। ম্যাচ জেতার পর দলের গোলকিপার কোচ সংগ্রাম মুখোপাধ্যায় বলেন, দল বড় ব্যবধানে জিতেছে এটাই বড় কথা। এই কৃতিত্ব সম্পূর্ণ দলের ফুটবলারদের।

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো