চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইসিসি টেস্ট সেরা বোলার অ্যান্ডরসন, দ্বিতীয় অশ্বিন

আন্তর্জাতিক ডেস্ক: আইসিসি টেস্ট সেরা বোলার জেমস অ্যান্ডারসন।  তালিকায় দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দশে জায়গা হয়েছে রবীন্দ্র জাদেজার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ রিপোর্ট সব দিক থেকেই চমকপ্রদ। গত চার বছর ধরে টেস্ট সেরার জায়গা দখল করে রেখেছিলেন প্যাট কামিংস। তাকে সরিয়ে প্রথম স্থান দখল করেছেন ইংল্যান্ডের এই বোলার। পেয়েছেন ৮৬৬ পয়েন্ট। গত চার বছর ধরে প্রথম স্থান দখল করে থাকা কামিংস চলে গিয়েছে তৃতীয়স্থানে। দ্বিতীয়স্থানে উঠে এসেছেন রবিচন্দ্রণ অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পারফরম্যান্সের দৌলতে জেমস অ্যান্ডারসন প্রথম স্থানে উঠে এসেছেন। প্রথম টেস্টে জেমস অ্যান্ডরসন নিয়েছিলেন সাত উইকেট। তার সেই দুরন্ত বোলিংয়ের দৌলতে ইংল্যান্ড প্রথম টেস্টে জয়ী হয় ২৬৭ রানে।

টেস্টে সেরা বোলারের তালিকা প্রকাশের দিনেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রকাশ করেছে সেরা ব্যাটারের তালিকা। সেরা টেস্ট ব্যাটার অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয়স্থানে স্টিভ মিথ। স্টিভ মিথের পরেই তালিকায় নাম রয়েছে পাক অধিনায়ক বাবর আজমের। গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ ধরে রেখেছেন ষষ্ঠস্থান। ঋষভের পরেই নাম রোহিতের। 

এর আগের তালিকায় ইংল্যান্ডের ওলি পপ ছিলেন ২৯ তম স্থানে। সর্বশেষ তালিকায় তিনি উঠে এসেছেন ২৩-য়ে। হ্যারি ব্রুকের নাম রয়েছে তালিকায় ৩১ তম স্থানে।   বেন বাকেটের ৩৮ তম স্থানে। 

অলরাউন্ডার বিভাগে পঞ্চম স্থানে অক্ষর প্যাটেল। নিউজিল্যান্ডজুটি টম ব্লানডেন এবং ডেভন কনওয়েরও উত্থান ঘটেছে। 

আরও পডুনজাদেজা একাই নিলেন সাত উইকেট, দ্বিতীয় টেস্ট জয় ভারতে

Published by:

Share Link:

More Releted News:

স্টাবস- অক্ষরের লড়াই, আরসিবিকে হারিয়ে জিতল দিল্লি

KKR-এর সবচেয়ে বড় দুর্বলতা কী? জানিয়ে দিলেন অধিনায়ক রাহানে

অক্ষরদের দাপটে দিশেহারা বিরাটরা, দিল্লিকে ১৭৬ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

মাঠে ছিলেন ব্যাটারদের যম! ICU-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন তারকা বোলার

ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, ভাঙলেন রোহিত শর্মার বড় রেকর্ড

হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবেন ধোনি? এল বড় আপডেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ