বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অতিরিক্ত খেলোয়াড়দের নাম ঘোষণা বিসিসিআই-এর

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী ৭ জুন থেকে ১১ জুন ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। সেই জন্য চূড়ান্ত দল দিন কয়েক আগেই ঘোষণা করেছিল বিসিসিআই। বৃহস্পতিবার তারা ঘোষণা করল অতিরিক্ত খেলোয়াড়দের নাম।

এই ব্যাপারে বোর্ডের এক কর্তা বলেন, অতিরিক্ত তালিকায় স্থান পেয়েছেন, মুম্বইয়ের সরফরাজ খান, ঝাড়খণ্ডের ইষাণ কিষাণ, মহারাষ্ট্রের ঋতুরাজ গায়কোয়াড়, বাংলার মুকেশ কুমার এবং দিল্লির নবদীপ সাইনি। সরফরাজ খান এবং ঋতুরাজ হচ্ছেন ব্যাটসম্যান, মুকেশ কুমার নবদীপ সাইনি হলেন মিডিয়াম পেসার এবং ইষাণ কিষাণ উইকেটরক্ষক এবং ব্যাটাসম্যান।

বিসিসিআই সূত্রে খবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আগে ভারত একটি প্রস্তুতি ম্যাচও খেলবে। খুব সম্ভবত সেই প্রস্তুতি ম্যাচটা মে মাসের ২৩ তারিখ হওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে ফের সুযোগ পেয়েছেন অজিঙ্কা রাহানে। এই ব্যাপারে চেন্নাই সুপার কিংস-এর দলনেতা এবং প্রাক্তন জাতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, এটা খুবই ভালো ব্যাপার। কেননা রাহানাকে দলে প্রয়োজন আছে এটা নির্বাচকরা বুঝতে পেরেছেন তাই রাহানেক তাঁরা দলে ফিরিয়েছেন।

আরও জানতে পড়ুন: যে ছকে আর্সেনাল বধ গুর্দিওয়ালার

উল্লেখ্য, আইপিএল-এ চেন্নাই দলের হয়ে খেলতে ব্যস্ত। চলতি আইপিএল-এ ধারাবাহিকভাবে ছন্দে আছেন রাহানে। তার পুরো কৃতিত্বই অবশ্য এই ব্যাটার দিয়েছেন বর্তমান সিএসকে-র কর্তা এবং দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

তবে বাংলা থেকে মুকেশ কুমার অতিরিক্ত তালিকায় স্থান পাওয়াতেও খুশি বাংলার ক্রিকেট মহল। তাঁরা মনে করেন, মুকেশকে তৈরি থাকতে হবে। সুযোগা পেলেই তা কাজে লাগিয়ে চূড়ান্ত দলে নিজের জায়গা পাকা করার জন্য।

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED