ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল ইমামি ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি জয়ের পর থেকেই বদলে গিয়েছে লাল-হলুদ ব্রিগেড। টাট্টু ঘোড়ার মতো দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সে পৌঁছনোর পরে শুক্রবার ডুরান্ত কাপের সেমিফাইনালে উঠে গেল ইমামি ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে কোয়ার্টার ফাইনালে গোকুলম কেরলকে ২-১ গোলে হারাল কার্লেস কুয়াদ্রাতের শিষ্যরা। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন জর্ডান এলসে এবং নিশু কুমার। তবে কুমারের শট কেরলের বৌবার গায়ে লেগে জালে গড়ানোয় গোলটি আত্মঘাতী হিসেবে ধরা হয়েছে।

গত কয়েক বছর ট্রফি জয়ের স্বাদ পায়নি ইস্টবেঙ্গল। ফলে সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছে। লাল-হলুদ ব্রিগেডের দায়িত্ব নিয়েই স্প্যানিশ কোচ কুয়াদ্রাত সমর্থকদের আশ্বাস দিয়েছেন, চলতি বছরে ট্রফির খরা কাটানোর জন্য তিনি ও দলের খেলোয়াড়রা সর্বস্ব উজাড় করে দেবেন। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু থেকেই প্রতিপক্ষের উপরে লাগাতার চাপ তৈরি করেন জর্ডান এলসে-নিশু কুমাররা। ম্যাচের ৩০ সেকেন্ডে কর্নার আদায় করে নেয় ইস্টবেঙ্গল খেলোয়াড়রা। কর্নার থেকে পাওয়া বল বক্সে গোকুলমের বক্সে ভাসিয়ে দেন নাওরেম মহেশ। সেই বল হেড দিয়ে প্রতিপক্ষের জালে পাঠান জর্ডান এলসে। গোল পাওয়ার পরে চাপ বাড়িয়ে যেতে তাকে লাল-হলুদ সিবির। ৩২ মিনিটে্ব ক্রেসপোর শট বারে লেগে ফিরে আসে। ৩৮ মিনিটে সিভেয়েরোর হেড অল্পের জন্য গোলপোস্টের উপর দিয়ে চলে যায়। ৪১ মিনিটে গোকুলমের অ্যালেক্সের শট দারুণ দক্ষতায় বাঁচান ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন গিল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের জন্য ঝাঁপায় গোকুলম। ৫৭ মিনিটে অরক্ষিত অবস্থায় থাকা বৌবা লাল-হলুদের জালে বল জড়িয়ে ম্যাচে সমতা ফেরান। গোল খেয়েই তেড়েফুড়ে নামে কুয়াদ্রাতের ছেলেরা। পরিবর্ত হিসেবে ক্লেটন সিলভাকে মাঠে নামান লাল-হলুদ কোচ। তাতে বাজিমাত হয়। ৭৮ মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে আক্রমণে উঠে আসেন মহেশ। ব্যাক পাস করেন নিশুকে। গোকুলমের গোল লক্ষ্য করে শট  নেন। বৌবার গায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায় বল। তার পরে বাকি সময় রক্ষণকে শক্ত দুর্গে পরিণত করে জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-হলুদ ব্রিগেড।

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ভীমপুরে নাবালিকাকে ধর্ষণ, অভিযোগ মাসির ছেলের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক