এশিয়ান গেমসে যাওয়ার ছাড়পত্র পেলেন সুনীলরা, অনুমতি পেল মহিলা দলও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংশয়ের অবসান। চিনে বসতে চলা এশিয়ান গেমসে যাওয়ার জন্য ভারতীয় পুরুষ ফুটবল দলকে ছাড়পত্র দিল ক্রীড়া মন্ত্রক।বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে জানিয়েছেন, আসন্ন এশিয়ান গেমসে অংশ নেবে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দল। সাম্প্রতিক পারফরম্যান্সের কথা মাথায় রেখেই দুই দলকে এশিয়াডে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।’ কেন্দ্রীয ক্রীরামন্ত্রীর ঘোষণার পরেই রীতিমতো উচ্ছ্বসিত ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী এবং কোচ ইগর স্তিমাচ।

ক্রীড়ামন্ত্রকের নীতি অনুযায়ী, কোনও দলগত খেলায় এশিয় ক্রমতালিকায় প্রথম আটে থাকলে তবেই দল পাঠানো হয়। ফলে সাম্প্রতিক সময়ে সাফ কাপ-সাহ তিনটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া সত্বেও ভারতীয় পুরুষ ফুটবল দলের এশিয়ান গেমসে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। কেননা, এই মুহুর্তে পুরুষ ফুটবলে এশিয় ক্রমতালিকায় ভারতের স্থান ১৯তম। ক্রীরা মন্ত্রকের মান্ধাতা আমলের সিদ্ধান্তের ফলে এশিয়ান গেমসে যাওয়ার সুযোগ নেই জেনে সম্প্রতি জাতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ সামাজিকমাধ্যমে এক পোস্টে ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছিলেন। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও এদিন সকালে এশিয়ান গেমসে দল পাঠানোর সওয়াল করেছিলেন।

৯ বছর আগে শেষ বারের মতো  এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল অংশগ্রহণ করেছিল। তবে প্রতিযোগিতায় শোচনীয় ফলাফল করেছিলেন সুনীলরা। ইনচেয়নে ২৬ নম্বরে শেষ করেছিলেন সুনীলরা। তবে এবার নিয়ম শিথিল করে ফের এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় ভারতীয় ফুটবলাররা নিজেদের সেরাটা উজাড় করে দেবেন বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুএরাগ ঠাকুর।

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের