পানশালায় বন্ধুর গুলিতে খুন ফুটবলার

দুষ্কৃতীর খোঁজে শুরু তল্লাশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অজ্ঞাতপরিচয় দু্ষ্কৃতীদের গুলিতে খুন অস্ট্রিয়ার প্রাক্তন স্টার ফুটবলার ভলকান কারাম্যান। বয়স মাত্র ৪৩ বছর। জানা গিয়েছে, কারাম্যান বুধবার ভিয়েনার একটি পানশালা গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর একসময়ে দীর্ঘদিনের বন্ধু তথা বিজনেস পার্টনার।দুইজনের মধ্যে কথাবার্তা চলছিল। আচমকাই পানশালায় শোনা গেল গুলির শব্দ। শব্দ শুনে সেখানে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। খানিকবাদে দেখা যায় টেবিলে মাথা ঠেকিয়ে পড়ে রয়েছেন ওই ফুটবলার। আর তাঁর সঙ্গী নেই। পানশালার তরফ থেকে পুলিশের যোগাযোগ করা হলে পুলিশ সেখানে পৌঁছয়। কারাম্যানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পানশালার নজর ক্যামেরার ফুটেজ দেখে বন্দুকধারীকে পুলিশ চিহ্নিত করার চেষ্টা করছে। বুন্দেসলিগা ক্লাবের তরফ থেকে প্রয়াত ফুটবলারের প্রতি শোক প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, কাহরাম্যানের প্রাক্তন ক্লাব অস্ট্রিয়া ভিয়েনা জানিয়েছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারিয়েছেন ফুটবলার। ক্লাবের তরফ থেকে পরিবারের প্রতি রইল সমবেদনা। পুলিশের কাছে ওই দুষ্কৃতীর গ্রেফতারের দাবি জানাচ্ছি।

অস্ট্রিয়া ভিয়েনা তার দৌলতে ক্লাবলিগে চ্যাম্পিয়ন হয়েছিল। জাতীয়স্তরেও একাধিকবার খেলেছেন। জন্মসূত্রে তুরস্কের বাসিন্দা। ২০০৩-য়ের শীতে ভিয়েনায় আসেন। যোগদেন অস্ট্রিয়া-ভিয়েনা ক্লাবে। জাতীয়স্তরে খেলেছেন তিনবার। অবসরের পর কাহরামান কোচিংয়ের দায়িত্ব পেয়েছিলেন। সম্প্রতি ফুটবল জগত থেকে তিনি অবসর গ্রহণ করেন। যোগ দেন রাজনীতিতে। অনেকে মনে করছে রাজনীতিতে যোগ দেওয়াই কাল হল এই প্রাক্তন ফুটবলারের। কী কারণে হত্যাকাণ্ড তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়ীক লেনদেন নিয়েই বিবাদ থেকেই খুন।

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট