এশিয়াকাপ : ভারতের পাশে প্রাক্তন পাক অলরাউন্ডার রজ্জাক

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়াকাপ নিয়ে ভারতকে পূর্ণ সমর্থন জানালেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রজ্জাক। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ভারত প্রতিদ্বন্দ্বী দেশ হলেও এশিয়া কাপ দুবাই সরিয়ে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত তারা নিয়েছে, তা সঠিক। রজ্জাক জানিয়েছেন, এই সিদ্ধান্ত ক্রিকেটের পক্ষে ভালো। ক্রিকেটের প্রোমোশনের পক্ষেও মঙ্গল। দুবাইতে এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়ার মধ্যে সে কোনও ভুল দেখতে পাচ্ছে না। তবে এই নিয়ে পাকিস্তানের নিজস্ব মত থাকতেই পারে। সেই মতামত আলোচনার টেবিলে বসে মিটিয়ে নেওয়া যেতে পারে। দুই দেশকে আমার পরামর্শ বোর্ড কর্তারা আলোচনায় বসে তৈরি হওয়া মতপার্থক্য মিটিয়ে নিক। অন্তত ক্রিকেটের স্বার্থে। 

আসন্ন এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল। নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ভারত এশিয়া কাপ পাকিস্তান থেকে দুবাই সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। প্রস্তাব গৃহীত হয়।  আইসিসির এই সিদ্ধান্তে বেজায় চটেছে পাকিস্তান। সে দেশের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, ভারত সে দেশে এশিয়াকাপ খেলতে না এলে তারাও ভারতে আয়োজিত টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে না। এই টানাপোড়েনে বিসিসিআই-য়ের পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার। তার এই বিবৃতি সে দেশের ক্রিকেট বোর্ডের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। ধরে নেওয়া যেতেই পারে, রজ্জাকের বক্তব্য়কে তাঁর ব্যক্তিগত মতামত বলে উড়িয়ে দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

আরও পডুন ভারতে খেলতে যাচ্ছি না, জানিয়ে দিল পাকিস্তান

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো