৩৬ বছরেই প্রয়াত প্রাক্তন WWE চ্যাম্পিয়ন ব্রে ওয়াট

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট (ডব্লিউডব্লিউই) আচমকাই নক্ষত্র পতন। মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন চ্যাম্পিয়ন ব্রে ওয়াট। গতকাল বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়েই তরুণ কুস্তিগির অভিনেতার মৃত্যু হয়েছে বলে সমাজমাধ্যমে জানিয়েছেন ‘ট্রিপল এইচ’ সংস্থার চিফ কনটেন্ট অফিসার লেভেসকিউ। তারকা কুস্তি অভিনেতার অকাল প্রয়াণে ডব্লিউডব্লিউই মহলে শোকের ছায়া নেমে এসেছে।

২০০৯ সালে প্রথমে ডব্লিউডব্লিউই আসরে আত্মপ্রকাশ করেন ব্রে ওয়াট। তাঁর আসল নাম উইন্ডহাম রোটুন্ডা। তাঁর রক্তেই ছিল কুস্তি। কেননা, তাঁর বাবা মাইক রোটুন্ডা কিংবদন্তি কুস্তিগির হিসেবে পরিচিত। ঠাকুর্দা ব্ল্যাকজাক মুল্লিগান পেশাদার কুস্তিগির হিসেবে যথেষ্টই সুনাম কুড়িয়েছিলেন। ব্রে ওয়াটের দুই কাকা ব্যারি ও কেন্ডাল উইন্ডহামও ডব্লিউডব্লিউই আসর কাঁপিয়েছেন দীর্ঘদিন ধরে। আত্মপ্রকাশের পরেই ডব্লিউডব্লিউই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তরুণ কুস্তি অভিনেতা। তিনি তিন বার চ্যাম্পিয়নও হন।

যদিও অসুস্থতার কারণে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডব্লিউডব্লিউইয়ের আসর থেকে দূরে থেকেছিলেন ব্রে ওয়াট। ফের প্রতিযোগিতায় ফিরে নিজের প্রতিভার ছাপ রাখেন। মাঝে ফের তিনি নিজেকে দূরে সরিয়ে নেন। গত বছরের সেপ্টেম্বরে ফের তাঁকে ডব্লিউডব্লিউই’র আসরে দেখা যায়। কয়েক মাস ধরে অবশ্য ব্রে ওয়াটের অনুপস্থিতি ঘিরে ব্যাপক জল্পনা চলছিল। শারীরিক অসুস্থতার কারণেই নিজেকে গুটিয়ে রেখেছিলেন বলে চর্চা শুরু হয়। যদিও এ বিষয়ে কখনই মুখ খোলেননি ব্রে ওয়াট। আর কখনও খুলবেনও না। কেননা, সবার ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন তিনি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা