৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্রান্সের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। তিনি দিদিয়ের দেশেঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেলেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচকে কিলিয়ান এমবাপেদের হেড স্যার হিসেবে নিয়োগের কথা জানিয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। চার বছরের জন্য জিদানকে কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। যার অর্থ হল, আগামী বিশ্বকাপে কিংবদন্তি ফুটবলারের প্রশিক্ষণেই বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হবেন কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলেরা।

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপে শেষ চারের লড়াইয়ে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল কিলিয়ান এমবাপেদের। দলকে বিশ্বসেরা না করতে পারার ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়ানোর কথা জানান ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। তাঁর বিদায়ের পরেই জল্পনা ছড়িয়েছিল, কিলিয়ান এমবাপেদের হেড স্যারের দায়িত্ব পেতে পারেন কিংবদন্তি ফরাসি ফুটবলার জিনেদিন জিদান। ২৮ বছর আগে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ফুটবলার হিসেবে বুট তুলে রাখার পর কোচের ভূমিকায় দেখা গিয়েছিল জিদানকে। রিয়াল মাদ্রিদের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন কোচ হিসেবে। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের বাইরে ছিলেন।

ফ্রান্স ফুটৃবল দলের হেড স্যারের দায়িত্ব নেওয়ার পরে প্রাক্তন কোচ দিদিয়ের দেশেঁর ভূয়সী প্রশংসা করেন জিদান। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে জানান, গত পাঁচ বছর কোচিংয়ের বাইরে থাকলেও একাধিক ক্লাব ও জাতীয় দলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ, তার লক্ষ্য ছিল একটাই—ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া। জিদানের কথায়, ‘রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার আমি অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু সবগুলোই ফিরিয়ে দিয়েছি, কারণ আমার লক্ষ্য ছিল শুধুই ফ্রান্স জাতীয় দল। এটাই ছিল একমাত্র দায়িত্ব, যা আমি নিতে চেয়েছিলাম। এই দলের সঙ্গে কাজ করা এবং দলকে জয়ের ধারায় রাখাই এখন আমার সবচেয়ে বড় কাজ। তাই আজকের দিনটি আমার কোচিং জীবনের সবচেয়ে আনন্দের দিন।’

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের