ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উত্তরসূরি হিসেবে রাজমুকুট পরে রাজ সিংহাসনে বসার দুর্লভ সুযোগ এসেছিল। কিন্তু ফুটবলের জন্য অনায়াসেই সেই দুর্লভ সুযোগ ফিরিয়ে দিলেন জর্জ ডেসমন্ড কামুরাসি। জানিয়ে দিলেন, ‘রাজমুকুট পরার কোনও ইচ্ছে নেই। বরং গ্লাভস হাতেই সবুজ গালিচা দাপিয়ে বেড়াতে চান।’

ইংল্যান্ডের অনামী ফুটবল ক্লাব এসই ডনসের অধিনায়ক তথা গোলরক্ষক ৩৬ বছর বয়সী কামুরাসি ছিলেন উগান্ডার তোড়ো রাজ্যের পরবর্তী রাজা হওয়ার জন্য রাজ উত্তরাধিকার বাছাই কমিটির প্রথম পছন্দ। তোড়ো রাজ্যের রয়্যাল সিলেক্ট কমিটির ১৮ সদস্যের মধ্যে শুক্রবার উপস্থিত ১৫ জনই কামুরাসির পক্ষে ভোট দেন। কামুরাসি ছিলেন প্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের কাকার ছেলে। গত ২৭ অগস্ট ৩৪ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যানসারের চিকি‍ৎসা চলাকালীন মারা যান ওয়ো। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি।

তবে রাজার মুকুট পড়তে রাজি হননি কামুরাসি। ‘বিগ জি’ নামে পরিচিত ৬ ফুট ৬ ইঞ্চির এই গোলকিপার জানিয়ে দেন, সামনে তাঁর গুরুদায়িত্ব রয়েছে। তাই সেই দায়িত্ব ছেড়ে মাঝ পথে পালিয়ে এসে রাজমুকুট পরা সম্ভব নয়।  এসই ডনস এবার প্রথমবারের মতো এফএ কাপে খেলছে। গত শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে তারা দ্বিতীয় বাছাইপর্বে উঠেছে। ১৯ সেপ্টেম্বর চিচেস্টার সিটির বিপক্ষে তাদের ম্যাচ। কামুরাসির সামনে এখন সেই ম্যাচসহ ইংল্যান্ডের ফুটবলেই মন দেওয়ার সুযোগ। কামুরাসি রাজা হওয়ার প্রস্তাব প্রত্যাখান করার পরে নতুন করে রাজা বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত প্রাক্তন টেলিভিশন সংবাদ উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়োর নতুন রাজা হিসেবে ঘোষণা করা হয়েছে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ