গুজরাত জায়ান্টসের অধিনায়ক বেথ মুনি, সহ অধিনায়ক রানা

দায়িত্ব পাওয়ায় খুশি দুই খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুজরাত জায়ান্টস তাদের দলের অধিনায়ক এবং সহ অধিনায়কের নাম ঘোষণা করল। দলকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনি। আর সহ অধিনায়ক ভারতের মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার স্নেহ রানা। অধিনায়কের দায়িত্ব পাওয়ায় খুশি বেথ মুনি। জানিয়েছেন, ঐতিহাসি মহিলা প্রিমিয়ার লিগের গুজরাত জায়ান্টসের মতো একটি দলকে নেতৃত্ব দেওয়ার যে গুরুদায়িত্ব আমার ওপর তুলে দেওয়া হয়েছে, সেটা পেয়ে আমি খুশি। খুশি হয়েছি স্নেহ রানার মতো একজনকে সহ অধিনায়ককে পাশে পাওয়ায়। সদ্য শেষ হয়েছে মহিলাদের টি-টোয়েন্ট বিশ্বকাপ। ওপেনার বেথ মুনির অনবদ্য পারফরম্যান্সের দৌলতে মহিলা টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয় তারা। সেই সাফল্যের পর এবার বেথ মুনির মুকুটে জুটল আর একটি পালক। ২০১৮ এবং ২০২০-য়ের আইসিসি টি-টোয়েন্ট ওয়ার্ল্ডকাপ ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। এই বেথ মুনির অনবদ্য পারফরম্য়ান্সের দৌলতে ২০২২-য়ের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিল। মহিলাদের টি-টোয়েন্টিতে বেথ মুনির পারফরম্যান্স সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপে বেথ মুনির পারফরম্যান্সের দৌলতে অস্ট্রেলিয়া বড় রানের পাহাড় গড়তে সমর্থ হয়। ফাইনালে মুনি করেন ৭৪ রান। অস্ট্রেলিয়া একদিকে যেমন চ্যাম্পিয়ন হয়েছে, ম্যাচের সেরা খেতাব জয় করেছেন বেথ মুনি। 

পারফরম্যান্সে নজর কেড়েছেন স্নেহ রানাও। দেরাদুনের এই স্পিনার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৫টি। ২৫ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ২৪টি উইকেট। সহ অধিনায়কের দায়িত্ব পাওয়ায় খুশি সেও। 

আরও পড়ুন টেস্টে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে ধোনিকে ছুঁলেন টিম সাউদি

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা