আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: খেলার মাঠে হাফসেঞ্চুরি করে বা উইকেট পেয়ে সোজা দর্শক স্ট্যান্ডে তাকিয়ে ভালোবাসার মানুষকে বিশেষ বার্তা দেন হার্দিক পাণ্ড্য। তার উত্তরও দেন হার্দিকের প্রেমিকা মাহিকা শর্মা। দুজনের ভাব-ভালোবাসার দৃশ্য মাঠে থাকা ছবি শিকারিদের ক্যামেরায় মুহূর্তে ধরা পড়ে। এবার হার্দিক ও মাহিয়িকার ভালোবাসা বিনিময়ের দৃশ্য ধরা পড়ল মুম্বই বিমানবন্দরে।


আরও পডুন: ‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

আজ, বৃহস্পতিবার চেন্নাইয়ের উদ্দেশে প্রেমিকাকে নিয়ে উড়ে যাওয়ার জন্য মুম্বই বিমানবন্দরে গিয়েছিলেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক। সেখানেই সিকিউরিটি চেকিং কাউন্টারের কাছে দাঁড়িয়েছিলেন মাহিকা ও হার্দিক। কাছাকাছি, একে ওপরকে জড়িয়ে ধরে। হার্দিক আবার নিজের প্রেমিকার কাঁধে হাত রেখে বলছিলেন কথাও। তারপরেই হাতে হাত ধরে সিকিউরিটি চেকিং কাউন্টারের ভিতরে ঢুকে যান তাঁরা।

সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেলেন পাপারাৎজিরা। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকলেই এই জুটিকে প্রশংসায় ভরিয়ে দেন। কোনও নেটনাগরিক আবার প্রেমের গান দিয়ে সেই মুহূর্তের ছবিকে আলাদা করে ভাইরাল করেছে। আগামী ২ মে চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচের জন্যই চেন্নাই যাচ্ছেন হার্দিক। চলতি বছরের আইপিএলে ভালো খেললেও হারই বেশ জুটছে মুম্বইয়ের কপালে। সেই কারণে ট্রোল হচ্ছেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

Published by:

Share Link:

More Releted News:

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ