গিল-অভিষেককে গালিগালাজ, হ্যারিস রউফকে শাস্তি দিল ICC

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও সাহেবজাদা ফারহানকে সতর্ক করে ছেড়ে দিলেও পাক ক্রিকেটার হ্যারিস রউফকে ছাড় দিল না আইসিসি। গত ২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আপত্তিকর ইঙ্গিত ও দুই ভারতীয় খেলোয়াড়কে গালিগালাজের দায়ে তাঁকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

চলতি এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ মাঠ ছাড়িয়ে মাঠের বাইরেও গড়িয়েছে। গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ লিগের ম্যাচে পাক অধিনায়ক সলমান আলি আঘা-সহ পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সহ দলের খেলোয়াড়রা। ওই ঘটনার জল বহুদূর গড়িয়েছিল। প্রথমে এশিয়া কাপ বয়কটের হুমকি দিয়েও পরে পিছিয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ওই ম্যাচেও ঘটে অপ্রীতিকর ঘটনা। অর্ধশতরান করার পরেই পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান ব্যাটকে মেশিনগানের মতো ব্যবহার করে গুলি চালানোর ভঙ্গিতে উদ্‌যাপন করেন, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। অন্যদিকে হ্যারিস রউফ সামরিক অভিযানকে  ব্যঙ্গ করে বিমান পতনের ইঙ্গিত দেন এবং ওপেনার শুভমন গিল ও অভিষেক শর্মাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দুই পাক ক্রিকেটারের আচরণ নিয়ে নালিশ জানানো হয় আইসিসির কাছে। পাল্টা পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগ তোলা হয়। শুক্রবার ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তিন জনকে আলাদাভাবে তলব করে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব জানতে চান। নিজেকে বাঁচাতে মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলির অতীতের আচরণকে উদাহরণ হিসাবে তুলে ধরেন ফারহান। তবে নিজের আচরণের কোনও সদুত্তর দিতে পারেননি রউফ। সূর্য ও ফারহানকে সতর্ক করে ছেড়ে দিলেও আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে রউফকে শাস্তি দেওয়া হয়। তাঁর ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী রবিবার ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ফের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

মুখে দিলেই মিলিয়ে যাবে, বাড়িতেই বানান নরম তুলতুলে তালের বড়া

বাড়িতেই বানিয়ে ফেলুন ৫ হাজার কেজি টাকার মিষ্টি Pista Lauj, রইল রেসিপি

‘ক্ষমতা হারিয়েও তোলাবাজি’, অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২