‘রিয়াল থেকেই অবসর নিতে চেয়েছিলাম’, বিদায় সংবর্ধনায় আবেগঘন বেনজেমা

মঙ্গলবারই স্প্যানিশ ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে তারকা ফুটবলারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৪ বছরের সম্পর্কে যতি চিহ্ন পড়েছে। রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদির ক্লাব আল ইত্তিহাদে তিন বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমা। মঙ্গলবারই স্প্যানিশ ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে তারকা ফুটবলারকে। আর ওই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেই আবেগ প্রবণ হয়ে পড়লেন করিম বেনজেমা। দীর্ঘ ১৪ বছর বাদে রিয়াল ছেড়ে চলে যাওয়ায় তাঁর মন কতটা খারাপ তা যেমন তুলে ধরলেন, তেমনই জানালেন, ‘রিয়াল’ থেকেই অবসর নিতে চেয়েছিলেন।’

 ১৪ বছর আগে ২০০৯ সালে লিঁও থেকে ফরাসি ফুটবলার করিম বেনজেমাকে কিনেছিলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। এদিন দলের তারকা ফুটবলারের বিদায় সংবর্ধনায় হাজির ছিলেন তিনিও। পেরেজের উদ্দেশে বেনজেমা বলেন, ‘ফ্লোরেন্তিনো, আপনাকে প্রথম দেখে মনে হয়েছিল, এই সেই ব্যক্তি যিনি রোনালদো এবং জিদানকে কিনেছেন। এটা অসাধারণ।’ এর পরে আবেগরুদ্ধ কণ্ঠে ফরাসি ফুটবলার বলেন, ‘আজ সত্যিই আমার মন খারাপ। কারণ আমি আমার ক্লাব ছাড়ছি। আমি রিয়ালের সঙ্গে চুক্তি করেছিলাম এবং এখানেই অবসর নেওয়ার কথা ভেবেছিলাম। তবে দল ছাড়লেও আমি সব সময়েই রিয়ালের ভক্ত থাকব। ক্লাবের সমর্থক ও অনুরাগীদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমার সাফল্য, ভালো খেলার পিছনে ভক্তদেরও বিশেষ অবদান রয়েছে।’

১৪ বছরের সম্পর্ক চুকিয়ে রিয়াল ছেড়ে তিন বছরের জন্য সৌদির আল ইত্তিহাদে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানানো বেনজেমা। প্রতি মরসুমের জন্য তাঁকে  ২০০ মিলিয়ন ইউরো বেতন দিচ্ছে আল ইত্তিহাদ কর্তৃপক্ষ।

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী