‘শিলং যেতে পারছি না…’, শেষ মুহূর্তে বড় ধাক্কা, ডুরান্ড কাপ খেলার স্বপ্ন অধরা টাইগার শ্রফের

দিন কয়েক আগেই খবরে এসেছিল যে ডুরান্ড কাপে ডেবিউ করতে চলেছেন অভিনেতা টাইগার শ্রফ। তবে কি অভিনয়কে বিদায় জানিয়ে পেশাদার ফুটবলার হিসেবে কেরিয়ার শুরু করতে চলেছেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই খবরে এসেছিল যে ডুরান্ড কাপে ডেবিউ করতে চলেছেন অভিনেতা টাইগার শ্রফ। তবে কি অভিনয়কে বিদায় জানিয়ে পেশাদার ফুটবলার হিসেবে কেরিয়ার শুরু করতে চলেছেন তিনি? এই নিয়েও জল্পনা ছিল তুঙ্গে। ফুটবল খেলার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছিল জ্যাকি-পুত্রের। যেখানে তাঁর ফুটবল খেলার দক্ষতা মুগ্ধ করেছিল ভক্তদের। পর্দার থেকে দূরে খেলার মাঠে তাঁকে দেখার জন্যে অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু মনে হচ্ছে, ভক্তদের সেই স্বপ্ন পূরণ হবে না।

জানা গিয়েছে, কাজের প্রতিশ্রুতির কারণে শেষ মুহূর্তে ডুরান্ড কাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিনেতা। শিলং-এ নংকসেহ এসএসঅ্যান্ডসিসি-র বিরুদ্ধে মুম্বই এফসি-র হয়ে খেলবেন না তিনি। আজ, মঙ্গলবার (১১ অগস্ট) মুম্বই এফসি তাদের ইনস্টাগ্রাম চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানেই টাইগার শ্রফ ডুরান্ড কাপে অংশগ্রহণ না করার খবরটি নিশ্চিত করেছেন। অভিনেতা বলেছেন, ‘সত্যিই খুব দুর্ভাগ্যজনক, কিন্তু শেষ মুহূর্তে একটি কাজের প্রতিশ্রুতি এসে পড়ায় আমি ডুরান্ড কাপের জন্য শিলং যেতে পারছি না।’

 

 

View this post on Instagram

 

A post shared by mumbayfootballclub (@mumbayfc)

তিনি এই সুযোগটি হারানোর জন্য হতাশা প্রকাশ করেছেন এবং দলকে প্রতিযোগিতার বাকি অংশের জন্য শুভকামনা জানিয়েছেন। যদিও গ্রুপ ‘ই’ পর্বে মুম্বই এফসি-র হয়ে দুটি ম্যাচ খেলেছেন অভিনেতা। তৃতীয় ম্যাচের জন্যে তাঁর শিলং যাওয়ার কথা ছিল। কিন্তু আপাতত সেখানে যাচ্ছেন না তিনি। এদিকে ল্যাংনিংশিলং লাজং-এর কাছে ০-৫ গোলের বড় ব্যবধানে পরাজিত হওয়ায় মুম্বই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তা সত্ত্বেও, বলিউড তারকা হিসেবে অভিনেতার খেলা দেখার জন্যে অপেক্ষায় ছিলেন ভক্তরা। জানা যায়, ২০২৪ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই টাইগার শ্রফ মুম্বই এফসি-র সঙ্গে যুক্ত রয়েছেন। আগেও স্থানীয় প্রতিযোগিতায় ক্লাবটির প্রতিনিধিত্ব করেছেন তিনি। এই ক্লাবের একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি।

UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

রেস্তরাঁ ফেল মেরে যাবে! বাড়িতেই বানিয়ে নিন স্ট্রিট স্টাইল ঝাল মোমো চাটনি

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

‘লালবাগচা রাজা’র বিসর্জনে চোরের উপদ্রব, ভিড়ের সুযোগে ২০০ মোবাইল গায়েব, গ্রেফতার ১৮

ভাতের সঙ্গে জমজমাটি, অল্প সময়েই বানিয়ে ফেলুন ঝুরো ডিম-পেঁয়াজ পোস্ত

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের