রাওয়ালপিন্ডিতে ফের ভিলেন বৃষ্টি, পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি, রাওয়ালপিন্ডি: পূর্বাভাসই সত্যি হল। আনহাওয়া দফতর আগাম জানিয়ে দিয়েছিল, বৃহস্পতিবার ৯২৭ ফেব্রুয়ারি) আকাশ কালো করে পিন্ডিতে নেমে আসবে বৃষ্টি। আর তাতেই ভেস্তে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নিয়মরক্ষার ম্যাচ। হলও তাই। খলনায়ক হয়ে হাজির হওয়া বৃষ্টির কারণে মাঠে বল গড়ানো তো দূরের কথা টস করাই সম্ভব হয়নি। খেলা সম্ভব নয়, বুঝতে পেরে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেন দুই আম্পায়ার। যার ফলে এক পয়েন্ট করে পেয়েই সন্তুষ্ট থাকতে হয়ে দুই ‘বিছড়ে হুয়া’ ভাই পাকিস্তান-বাংলাদেশকে। ঘরের মাঠে প্রতিযোগিতার আয়োজন করেও একটি ম্যাচও না জেতার লজ্জা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শেষ করলেন বাবর আজম-মহম্মদ রিজওয়ানরা।

প্রথম দুই ম্যাচ হেরে আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ। এদিন নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সান্ত্বনা হিসেবে অন্তত একটি ম্যাচ জিতে মুখ রক্ষার জন্য মুখিয়ে ছিলেন পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিওজওয়ান ও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দুই বিছড়ে হুয়া ভাইয়ের কপাল ছিল খারাপ। সকাল থেকেই রাওয়ালপিন্ডির আকাশ কালো করে শুরু হয় বৃষ্টি। দুপুরের পরে মুষলধারে বৃষ্টি কমলেও গুঁড়িগুঁড়ি পড়ছিল। ফলে জলের হাত থেকে পিচ বাঁচাতে ঢেকে দেওয়া হয়। আউটফিল্ড ভেজা থাকায় শুকনোর কাজেও নামেন মাঠের পরিচর্যার দায়িত্বে থাকা কর্মীরা। কিন্তু কোনও লাভ হয়নি। ঘন্টা দেড়েক অপেক্ষার পর ম্যাচ বাতিলের ঘোষণা করেন আম্পায়াররা।

তবে দুই দলের মধ্যে রান রেটে এগিয়ে থেকে তৃতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের নেট রানরেট -০.৪৪৩, পাকিস্তানের -১.০৮৭। প্রসঙ্গত, এর আগে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণেই ভেস্তে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ।

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী