আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ এগিয়ে ১৪ অক্টোবর!

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী ১৫ অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু নবরাত্রি শুরু হওয়ায় ম্যাচটি একদিন এগিয়ে এনে ১৪ অক্টোবর হতে পারে। রোহিত শর্মা ও বাবর আজমদের ম্যাচের ভাগ্য নির্ধারণে আগামিকাল বৃহস্পতিবার বৈঠকে বসছেন বিসিসিআই কর্তারা।

গত মাসেই আসন্ন বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা করেছিল আইসিসি ও আয়োজক বিসিসিআই। ওই ক-ক্রীড়াসূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। ক্রীড়াসূচি ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গেই ওই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছে। দুই চির শত্রু দেশের ম্যাচ খেলার জন্য হোটেলের ঘর ও বিমানের টিকিট বুক করার হিড়িক পড়ে গিয়েছে। ফলে তিন মাস বাকি থাকতেই আমদাবাদ ও আশেপাশের শহরগুলিতে হোটেলের ঘর সম্পূর্ণ বুক হয়ে গিয়েছে। অনেকে হোটেলে ঘর না পেয়ে হাসপাতালের বেডও বুকিং করছেন।

কিন্তু ১৫ অক্টোবর ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ আয়োজন নিয়ে চিন্তায় পড়েছেন বিসিসিআই কর্তারা। কেননা, ওইদিন থেকে শুরু হচ্ছে নবরাত্রি। আমদাবাদ-সহ গোটা গুজরাতেই নবরাত্রি সাড়ম্বরে পালিত হয়। নিরাপত্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। ফলে রোহিত শর্মা-বাবর আজমদের ম্যাচে টপর্যাপ্ত পুলিশ মোতায়েন নিয়ে সংশয় থাকছে। তাই ভারত ও পাকিস্তানের ম্যাচ একদিন এগিয়ে আনার চিন্তাভাবনা শুরু করেছেন বোর্ড কর্তারা।

Published by:

Share Link:

More Releted News:

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

PSL: সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়লেন বাবর আজম

হায়দরাবাদের বিরুদ্ধে রোহিতের মাঠে নামা নিয়ে সংশয়ে মুম্বই শিবির

পঞ্জাবের গড়ে বৈভব-যশস্বীদের দাপট, মরশুমের প্রথম হার শ্রেয়সদের

এজেজারির জোড়া গোলের সুবাদে ওড়িশাকে ৩-০ ব্যবধানে হারাল লাল-হলুদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ