আইসিসি-তে ‘নতুন সূর্য’, ভারতীয় ব্য়াটারকে টি-টুয়েন্টি বর্ষসেরা সম্মান

তালিকায় ছিলেন শ্যাম কারান, মহম্মদ রিজওয়ান এবং সিকান্দর রাজার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পালক জুটল সূর্যকুমারের মাথায়। টি-টুয়েন্টি বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন ভারতের এই তরুণ ব্যাটসম্যান। ৩১টি ম্যাচ খেলে সূর্যের মোট রান ১,১৬৪। ম্যাচ পিছু গড় রান ৪৬.৫৬। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। এক বছরে ওভার বাউন্ডারি হাঁকিয়েছে ৬৮টি। এক বছরে শতরান দুটি, অর্ধশতরান নয়টি।  আর আইসিসি টি-টুয়েন্ট বিশ্বকাপে  সূর্যকুমার ছয়টি ইনিংস তিন অর্ধশতরান করেন। গড় রান প্রায় ৬০-য়ের কাছাকাছি। আর স্ট্রাইক রেট ১৮৯.৬৮।

আইসিসি জানিয়েছে, সূর্যকুমারের কম-বেশি সব ইনিংস স্মরণে রাখার মতো। তবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে আয়োজিত ৫৫ বলে ১১৭ রান ক্রিকেট ভক্তরা অনেকদিন মনে রাখবে। ভারতের অধিকাংশ ম্যাচ জয়ের প্রধান কান্ডারীর ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছে সূর্যকুমারকে। ২১৬ রান তাড়া করতে গিয়ে ভারত ওই ম্যাচে মাত্র ৩১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে। সূর্যকুমার হাল না ধরলে ইনিংস অনেক আগেই শেষ হয়ে যেত। তাঁর দৌলতে ভারত কিছুটা হলেও ভদ্রস্থ জায়গায় পৌঁছয়। যদিও ভারত সেই ম্যাচে জয় করতে পারেনি। তবুও, লজ্জাজনক হারের হার থেকে দলকে বাঁচিয়েছেন সূর্য। 

টি-টুয়েন্টি বর্ষসেরা সম্মান প্রাপকের তালিকায় নাম ছিল শ্যাম কারান, মহম্মদ রিজওয়ান এবং সিকান্দর রাজারও। যদিও আইসিসি সেরাদের সেরা হিসেবে বেছে নেয় সূর্যকুমারকে। সূর্যকুমারের এই সম্মান প্রাপ্তিতে ভারতীয় শিবিরে আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল বসন্তোৎসব। সূর্যকুমাকে অভিনন্দন জানিয়েছেন কোচ, অধিনায়ক এবং সতীর্থরা।

আরও পড়ুন শিবিরে শনির দশা, চোট পেলেন এবার সূর্যকুমার

Auto Draft

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১