চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহিন অধিনায়ক থাকা নিয়ে সংশয়, কী বললেন পিসিবি চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি : ওয়ানডে বিশ্বকাপের পর বাবর আজমকে সরিয়ে টি ২০ ফরম্যাটে অধিনায়ক করা হয় শাহিন আফ্রিদিকে। কিন্তু শাহিন আফ্রিদি কী চলতি বছরের টি ২০ বিশ্বকাপে অধিনায়ক থাকবেন, তা নিয়েই প্রশ্ন উঠছে। শাহিন অধিনায়ক থাকবেন কিনা, সেবিষয়ে নিশ্চিত করে কিছুই বলেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি।

শাহিন আফ্রিদি পাকিস্তানের অধিনায়ক হওয়ার পর দলের পারফরমেন্স খুব একটা ভালো নয়। এখনও পর্যন্ত শাহিন আফ্রিদির নেতৃত্বে একটি সিরিজ খেলেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ম্যাচে হেরেছে পাকিস্তান। পিএসএলের পর শাহিন আফ্রিদির নেতৃত্ব নিয়ে আরও বেশি সংশয় দেখা দিয়েছে। এবারের পিএসএলে শাহিনের নেতৃত্বে থাকা লাহোর কালান্দার্স তেমন পারফরমেন্স করতে পারেনি।

শাহিন আফ্রিদির নেতৃত্ব নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানান, ‘আমি জানি না কে অধিনায়ক হবেন। শাহিন চালিয়ে যাবেন, নাকি নতুন কেউ পাবেন। সেটা ফিটনেস ক্যাম্পের পর ঠিক হবে। তবে এখনই এই বিষয়ে কিছু বলব না। তবে শাহিন বা যে কেউ হোক না কেন, একটা দীর্ঘমেয়াদি সমাধান চাই।‘

 

 

Published by:

Share Link:

More Releted News:

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ