ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে রান না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা। তবে সেই সব সমালোচনার জবাব যেন ব্যাট হাতেই দিলেন তিনি। পাঞ্জাব ইন্টার-ডিস্ট্রিক্ট সিনিয়র ওয়ানডে টুর্নামেন্টে অবিশ্বাস্য এক ইনিংস খেলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই বাঁহাতি ব্যাটার। অমৃতসর সিনিয়র দলের হয়ে তরন তারনের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র ৯১ বলে ২৩৩ রান করেন অভিষেক। তাঁর এই খেলা ঘিরেই ক্রিকেট দুনিয়ায় উঠেছে ঝড়। 

রবিবার (২ অগস্টও) অমৃতসরের গান্ধী গ্রাউন্ডে হওয়া  ম্যাচে তাঁর এই বিধ্বংসী ইনিংসে ছিল ১৫টি চার এবং ২৫টি  ছক্কা। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৫৬.০৪। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে প্রতিপক্ষ বোলারদের কার্যত দিশেহারা করে দেন তিনি। অভিষেকের এই দুরন্ত ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রানের পাহাড়প্রমাণ স্কোর তোলে অমৃতসর। তাঁর ব্যাটিংয়ের ছবি এবং স্কোরকার্ড মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্রিকেটপ্রেমীরা এই ইনিংসকে তাঁর ‘স্টেটমেন্ট নক’ বলেই আখ্যা দিচ্ছেন।  মুগ্ধ হয়ে  অভিষেকের খেলা দেখেন মাঠে থাকা দর্শকরা।  

এই দুর্দান্ত ইনিংসটি  এমন সময়ে সামনে এসেছে যখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিষেক। সম্প্রতি জিম্বাবোয়ে সফরে তিন ম্যাচে তাঁর সংগ্রহ ছিল মাত্র ১১ রান। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি তিনি। শেষ ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংসে মাত্র একটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে।তবে ঘরোয়া ক্রিকেটে  দুটি শতরান নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।  

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার