ভারত-পাক ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই, সুখবর শোনাল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: দেবীপক্ষের সূচনাতেই ক্রিকেটপ্রেমীদের সুখবর শোনাল আবহাওয়া দফতর। আজ শনিবার সকালে আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় আমদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে ভারত-পাক মহারণে বিঘ্ন ঘটার কোনও আশঙ্কা নেই। কয়েকদিন আগেই আবহাওয়া অফিসের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছিল, রোহিত শর্মা-বাবর আজমদের ধুন্ধুমার লড়াইয়ে খলনায়ক হয়ে আসরে অবতীর্ণ হতে পারে বৃষ্টি। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে আবহাওয়া অফিসের পূর্বাভাস শোনার পরেই খুশিতে মেতে উঠেছেন ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে মহারণের দর্শকরা।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে বার বার খলনায়ক হয়ে দাঁড়িয়েছিলেন বরুণ দেবতা। ভারত-পাকিস্তান মহারণে বার বার বিঘ্ন ঘটিয়েছিল। ফলে রোহিত শর্মা-বাবর আজমদের ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। ওই ম্যাচে অবশ্য পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল ব্লু ব্রিগেড। ভারত-পাক মহারণ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনায় ফুটছে গোটা আমদাবাদ। মোতেরা স্টেডিয়াম মুখো হয়েছে হাজার-হাজার দর্শক। ফলে খানিকটা যানজট সৃষ্টি হয়েছে।

রীতি ভেঙ্গে চলতি বছরের বিশ্বকাপ শুরুর দিন কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। ফলে দর্শকদের মনে খানিকটা ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ক্ষোভ প্রশমনে এদিন ভারত-পাক মহারণের আগে বিশেষ জলসার আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দুপুর সাড়ে বারোটায় শুরু হবে ওই অনুষ্ঠান। গায়ক অরিজি‍ৎ সিংহ-সহ একাধিক তারকা থাকবেন। তাছাড়া আজকের ম্যাচে দর্শক হিসেবে হাজির থাকতে পারেন অমিতাভ বচ্চন-রজনীকান্তের মতো সেলেবরা।

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার