আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্রাবিড়ের আগমনে জ্বলে উঠলেন রোহিত! কিউয়িদের হারিয়ে সিরিজ পকেটে ভারতের

নিজস্ব প্রতিনিধি: কোচ দ্রাবিড়ের টিপসে কাজ। নিউজিল্যান্ডের সঙ্গে পেটিএম টি-২০ সিরিজে বড় জয় ভারতের। সদ্য টি-২০ বিশ্বকাপে হার দেখলেও ভারতের মাটিতে কিউয়িদের জয়পুরের পর রাঁচিতেও হেলায় হারাল ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক হয়েই জ্বলে উঠেছে রোহিত শর্মা। আজ নিজের দায়িত্বে ও রাহুলের সহযোগীতায় সিরিজ পকেটে পুড়লেন রোহিতরা। ঠিক কয়েক সপ্তাহ আগেই নড়বড়ে ও অগোছালো লাগছিল যে দলটিকে। মাত্র কিছুদিনের মধ্যেই দ্রাবিড়ের জাদু কাঠিতে ব্যাটে ও বোলিং আসর জমাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। রাঁচি অর্থাৎ ধোনির শহরেই ছিল নিউজিল্যান্ড ও ভারত দ্বিতীয় টি-২ টুর্নামেন্ট। শুক্রবার টসে জিতে রোহিত শর্মা শিশিরের কথা ভেবেই প্রথমে ব্যাট করতে পাঠায় গাপ্টিল-কোনওয়েদের।

শিশিরের দাপটেই খেলা জমে যায়। নিউজিল্যান্ডের শুরুটা ভালো হলেও ঝাঁপিয়ে পড়ে ভারতীয় বোলিং অ্যাটাক। নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপ্টিল ও ড্যারিল মিচেল ভালো শুরু করলেও ঝটকা দেয় ভারতের পেস অ্যাটাক। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারেই ১৪ রান করেন গাপ্টিল। সেই সঙ্গে আন্তর্জাতিক টি২০-তে বিরাট কোহলীকে টপকে সর্বোচ্চ রানের অধিকারী হন তিনি। নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দেন দীপক চাহার। ৩১ রান করে আউট হন গাপ্টিল। ফর্মে থাকা বড় বড় ব্যাটসম্যানরা রান করলেও অশ্বিন, অক্ষর প্যাটেলদের বোলের ঘূর্ণিতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে পড়তেই থাকে উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে নিউজিল্যান্ড।

জবাবে ভারত ব্যাট করতে নেমেই রাহুল-রোহির জুটি প্রথম উইকেটেই নিউজিল্যান্ডের বোলারদের কোমঢ় ভেঙে দেন। ৬৫ রানের মাথায় আউট হন লোকেশ রাহুল। তিন নম্বরে ব্যাট করতে নামেন নবাগত বেঙ্কটেশ আইয়ার। রাহুলের পাশাপাশি অর্ধশতরান করেন রোহিত শর্মা। যদিও রাঁচিতেও ব্যাট চালিয়ে ম্যাচ জেতান ঋষভ পন্থ। জোড়া ছয় মারেন ও কিউয়িদের জন্য নিয়মরক্ষার ম্যাচ রেখে দেন ইডেনের জন্য।

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ