মিরাজের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ২৭১ রান তুলল বাংলাদেশ

মিরপুর স্টেডিয়ামে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রথম একদিনের ম্যাচে তাঁর অবিশ্বাস্য ব্যাটিংয়ের জেরেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। বুধবার দ্বিতীয় একদিনের ম্যাচেও টাইগারদের পরিত্রাতা হয়ে দাঁড়ালেন সেই মেহেদি হাসান মিরাজ। তাঁর এবং দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহের দৌলতেই বিপর্যয় সামলে উঠে রোহিতদের বিরুদ্ধে রান সংগ্রহ করল বাংলাদেশ। ১৯ ওভারে ৬৯ রানে ছয় উইকেট হারানো দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিলেন দুজন। দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে লড়াইয়ের রসদ জোগালেন মিরাজ। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। অধিনায়কের সঙ্গে আজ ওপেনে নামেন এনামুল হক বিজয়। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা সেই ক্যাচ ফেলে দেন। জীবন পেলেও পরের বলেই লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন। মহম্মদ সিরাজের বলে সাত রান করে ফেরেন টাইগার অধিনায়ক (২৩ বলে ৭)। দলের ৫২ রানের মাথায় উমরান মালিকের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান নাজমুল হাসান শান্ত। ৩৫ বলে ৩ বাউন্ডারিতে ২১ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। সাকিব আল হাসানও সুবিধা করতে পারেননি। ওয়াশিংটন সুন্দরকে স্লগ সুইপ করতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দিয়ে ২০ বলে ৮ রানেই বিদায় নেন। তিন রান যোগ হতে না হতেই ফেরেন মুশফিকুর রহিম। ২৪ বল খেলে করেন ১২ রান। পরের বলেই শূন্য রানে  ফেরেন আফিফ হোসেন।

১৯ ওভারে ৬৯ রানে ছয় উইকেট হারিয়ে যখন টাইগার শিবিরে থরহরিকম্প তখনই পরিত্রাতা হিসেবে আবির্ভূত হন মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান মিরাজ। ভারতীয় বোলিং তোপ সামলে সপ্তম উইকেটে দুজনে মিলে ২৭ ওভার এক বলে ১৪৮ রান করেন। শেষ পর্যন্ত জুটি ভাঙেন উমরান মালিক। ৯৬ বলে ৭৭ রান করে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। ততক্ষণে দল অনেকটাই শক্ত ভিতের উপরে দাঁড়িয়েছে। মামদুদুল্লাহ আউট হওয়ার পরে ক্রিজে এসেই ঝোড়ো গতিতে ব্যাট করতে থাকেন বোলার নাসুম আহমেদ। ১১ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন তিনি। আর মিরাজ ৮৩ বলে শতরান করে অপরাজিত থাকেন।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের